প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১২:০৮ এ.এম
আমাদের হাস্যোজ্জ্বল তিথি
অনলাইন মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
তিথিকে দেখতে গিয়েছিলাম আজ। তিথি, কবি, শিশুসাহিত্যিক, প্রকাশক, চলচ্চিত্র পরিচালক, অত্যন্ত ভদ্র বিনয়ী এবং প্রচণ্ড লড়াকু একজন মেয়ে। তিথি আমার খুব প্রিয়জন। তিথি আমি একই এলাকার মানুষ। বিক্রমপুর। অন্যের চেয়ে হয়তো কিছুটা বেশি জানি ওকে। তিথির একলা পঘের লড়াই করার সাহসকে আমি অভিবাদন জানাই।
আজ প্রায় দুমাস ধরে তিথি ব্রেন স্ট্রোক করে জটিল অসুস্থতার মধ্যে পড়েছে। স্মৃতি নষ্ট, কথা বলার ক্ষমতা নষ্ট, ডান হাত অসাড়। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর ওকে বাসায় আনা হয়েছে। নিয়মিত ফিজিওথেরাপি ও স্পিচ থেরাপি চলছে। পাশাপাশি অন্যান্য টেস্ট ও মেডিকেশন। প্রায় দেড়মাস কোনোই কথা বলতে পারেনি। এখন থেরাপিতে একটু উন্নতি হয়েছে। দু'একটা সহজ কথা বলতে পারে। চলাফেরাও কিছুটা পারে। ডান হাতে হালকা কাগজ বা কলম ধরতে পারে। লিখতে বা পড়তে এখনও পারে না। ঐ স্মৃতিটা একেবারে মুছে গেছে। কথা বলতে গেলে দু'একটা শব্দের পরেই আর প্রয়োজনীয় শব্দ মনে করতে পারে না। তবুও এই উন্নতিটুকু দেখে ভালো লেগেছে। তিথি বর্তমানে মুগদাপাড়ায় ওর বাবার বাসায় আছে। তাঁর শরীরও ভালো নেই। দোয়া করি তিথি দ্রুত সুস্থ হয়ে আগের মতো আবার কর্মজগতে ফিরে যাক।
Jharna Rahman's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত