প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:৫০ পি.এম
আমি লীগের কেউ না
অনলাইন শুক্রবার, ২৫সেপ্টেম্বর২০২৬
আমি লীগের কেউ না, কোনো পদ-পদবী নেই। আমি রিজার্ভ ফোর্স। আমরা মঞ্চে থাকি না, মিছিলের সামনে থাকি না। থাকি
#জেলে_মামলার_আসামিতে! ভাঙা—ঘরের উঠানে আর ফেসবুকের রেস্ট্রিকশনে। যাদের ডাক পড়ে শুধু দুঃসময়ে।
৫ আগস্টের আগে-পরে সবাই হিসাব কষছিল কে থাকবে কে পালাবে - তখন তৃণমূলই
#জেল_জুলুম_ভাঙচুর সব মাথায় নিয়ে দলের ঢাল হয়ে দাঁড়িয়েছিল।
দেশ ডিজিটাল বানিয়ে - রাজত্ব দিয়েছো অ্যান্টি-আওয়ামী বট বাহিনীকে! ছোট পেজ থেকে সত্য লিখি, ১০ মিনিট পর
#রিপোর্ট খেয়ে পোস্ট গায়েব, আইডি
#রেস্ট্রিক্টেড।
আফসোস, লীগের
#আইটি বিশেষজ্ঞরা বড় পেজের কমেন্টে ব্যস্ত, তৃণমূল না! বড়োও পেজের বড়োও নেতারা আমাদের সাপোর্ট দিতে ভয় পায় - পাছে তার পদ চলে যায়! তোমাদের একটা লাইকে পদ যায় না - লড়াইয়ের
#সাহস বাড়ে!
আমি বিক্রি হবো না বলেই
#বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য লিখে যাচ্ছি - নিঃশর্তে, নিঃস্বার্থে। রাঘব বোয়ালদের বাজারে আমি নিতান্তই এক চুনোপুঁটি। সাগরের বড় বড় তিমির ভিড়ে চুনোপুঁটির খবর কে রাখে?
তবুও আছি কারণ - রিজার্ভ ফোর্স। দুঃসময়েই আমাদের জন্ম। আমাদের সাপোর্ট করলে সম্মান কমবে না, বরং ৫ আগস্টের পর যে ঢালটা এখনো দলকে বাঁচিয়ে রেখেছে, সেটা আরও শক্ত হয়।
Shakhawat Hossain's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত