প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৭:২৬ পি.এম
আলোকচিত্রী নাসির আলী মামুন, আপনি বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন
অনলাইন সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
আলোকচিত্রী নাসির আলী মামুন, আপনি বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন এমন এক সময়ে যখন আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। তাদের হয়ে কেউ কথা বলতে পারে না।
এই মিথ্যা তথ্য যদি আপনি আওয়ামী লীগের ২০১৯-২০ সালের দিকে দিতেন, ভাবতাম তথ্য মিথ্যা হলেও লোকটার সাহস আছে, যা বিশ্বাস করেন তাই বলেন।
কিন্তু আপনি ২০১৯-২০ সালের দিকে সরকারের ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির সদস্য ছিলেন!
মানে আপনাদের প্রথম আলোর ভাষাতেই সেটাকে ‘ফ্যাসিস্টদের দোসর’ বলা হয়।
প্রথম আলোতে যারা এত দীর্ঘকাল কাজ করে তারা বিশেষ একটি আইডলজির রাজনীতি বিশ্বাস করে। হোক সে বড় কোন কবি, সাহিত্যিক, আলোকচিত্রী।
প্রথম আলো ও সেখানে কাজ করা কাউকে বিশ্বাস করতে নেই।
মাইনাস টু ফর্মূলাটি এক এগারোতে ছিল ডিপস্টেটের একটি প্রজেক্ট। এই কাগজ নিছক কোন গণমাধ্যম নয়। এটি একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে খবর তৈরি করে।
একটা জেনারেশনকে রাজনীতিবিদদের অবজ্ঞা করত শিখিয়েছে। সমস্ত সমস্যার জন্য রাজনৈতিক দলকে দায়ী করে একটা জেনারেশনকে বুঝানো হয়েছে রাজনীতি জিনিসটাই ধান্দাবাজী।
অথচ আমরা কেউ রাজনীতির বাইরে নই এবং একটি দেশ রাজনীতির মাধ্যমেই চলবে।
কিন্তু তাদের উদ্দেশে ছিল ইনুসের মত কেউ পঞ্চাশ বছর একশো বছর বাংলাদেশ চালাবে।
দুই যুগের প্রচেষ্টায় অবশেষে ডিপস্টেটের প্রতিনিধি ডক্টর ইনুস সরকার প্রধান হন এবং প্রথম আলো সম্পাদক উচ্ছ্বসিত হয়ে বলেন, এটা আমাদেরই সরকার!
নাসির আলী মামুন তাদেরই লোক। জাসদের মিছিলে গুলি করে ২৫ জন হত্যা করা হয়েছিল এই তথ্যটি নাসির আলী মামুন সঠিক দেননি। একই সঙ্গে তিনি তথ্য বিকৃত করেছেন।
জাসদ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়ার কর্মসূচীকে জঙ্গি রূপ দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন দেয়। তাদের উদ্দেশ্য ছিল সরকার যেন তাদের উপর এমন কিছু করে যেন সেটা বড় রাজনৈতিক ইস্যু করা যায়।
জাসদ পরে তাদের পার্টি অভ্যন্তরীন দলিলে স্বীকার করেছে এটি তাদের ভুল ছিল। এই হটকারিতা করা উচিত হয়নি।
জাসদ সে সময় দাবী করেছিল তাদের ৫০ জন সদস্য পুলিশের গুলিতে মারা গিয়েছিল। সরকারী প্রেসনোট বলেছিল ৩ জন নিহত হবার কথা।
জাসদের দাবীকৃত তাদের ৫০ জনের পরিচয় তারা কোনদিনই দিতে পারেনি।
যাই হোক, এহেন ফ্যাসিস্ট বঙ্গবন্ধু সরকারকে জানার পরও ২০২০ সালে আপনি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনী করেছিলেন!
আর তার মেয়ের সরকারে ‘বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি’তে যোগ দিয়েছিলেন।
-সুষুপ্ত পাঠক
৫ অক্টোবর, ২০২৬
Rita Roy Mithu's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত