প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ৯:২৭ পি.এম
আহসান এইচ মনসুরের ব্যক্তিগত আক্রোশে পাঁচ ব্যাংক একীভূত: মাসুদ কামাল
অনলাইন,রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আহসান এইচ মনসুরের ব্যক্তিগত আক্রোশে পাঁচ ব্যাংক একীভূত: মাসুদ কামাল
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ব্যক্তিগত আক্রোশের কারণে পাঁচটি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করেছেন—এমন অভিযোগ তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।
বেসরকারি একটি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
মাসুদ কামাল বলেন, ‘আহসান এইচ মনসুর যখন ব্র্যাক ব্যাংকে ছিলেন, তখন নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে একটা ঝামেলা ছিল। ওই প্রতিশোধ নেওয়ার জন্য এক্সিম ব্যাংককে তিনি দমিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এক্সিম ব্যাংক ভালো ব্যাংক ছিল। ওটাকে খারাপ বানিয়ে পাঁচটা ব্যাংককে সম্মিলিত ইসলামী ব্যাংক বানিয়েছেন।’
পাঁচ ব্যাংকের গ্রাহকদের প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, ‘এই পাঁচটা ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক এখন ফে ফে করে রাস্তায় ঘুরছে। যারা এক্সিম ব্যাংকে টাকা রেখেছেন, তারা কি নজরুল ইসলাম মজুমদারকে চেনেন? তারা কাউকে চেনেন না। তারা চেনেন সরকারকে, তারা চেনেন রাষ্ট্রকে—যে রাষ্ট্র এই ব্যাং
সময়কণ্ঠ's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
কগুলোকে অনুমতি দিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত