বৃহস্পতিবার সংবাদসংস্থা এপি-কে ইমেলের মাধ্যমে সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, দেশে ফিরতে তিনি বদ্ধপরিকর। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য কি তিনি ভারত বা আমেরিকার দ্বারস্থ হচ্ছেন? তিনি কি চান বাংলাদেশের বর্তমান সরকারকে তাঁর নিরাপত্তার জন্য চাপ দিক ভারত বা আমেরিকা? আওয়ামী লীগ নেত্রী বলেছেন, ‘‘আমি সমস্ত দেশের সঙ্গে সুসম্পর্ক এবং বন্ধুত্বকে গুরুত্ব দিই। আমাদের বিদেশনীতি সবসময় তেমনই ছিল। কিন্তু আমার নিজের দেশে ফেরার জন্য কোনও বিদেশি শক্তির সুরক্ষার প্রয়োজন নেই।’’ মৃত্যুদণ্ড প্রসঙ্গে তাঁর জবাব, ‘‘যদি মৃত্যুই আমার ভবিতব্য হয়, আমি নিজের দেশের মাটিতে নিজের লোকজনের মাঝে মরতে চাই। তাই আমি বাংলাদেশে ফিরব। আমার সেই সিদ্ধান্তে কোনও পরিবর্তন হয়নি।’’
হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের মন্ত্রী বলেন, ‘‘উনি কি এখানে শ্বশুরবাড়িতে বেড়াতে আসবেন যে তাঁকে পাসপোর্ট দেব? শেখ হাসিনা আসলে পলাতক সন্ত্রাসবাদী। এখানে হাজার হাজার মানুষকে হত্যা করে তিনি পালিয়ে গিয়েছেন। সন্ত্রাসবাদী বা অপরাধীদের ধরার জন্য আমাদের সক্রিয় প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাদের ধরতে কোনও পাসপোর্ট লাগে না, তাদের হস্তান্তর করতে হয়