প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৭:৩৫ পি.এম
এরা হলো আওয়ামী লীগের ভেতরে ঢুকে যাওয়া সাংস্কৃতিক অপরাধী। এরা বহুরূপী।
অনলাইন সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
এরা হলো আওয়ামী লীগের ভেতরে ঢুকে যাওয়া সাংস্কৃতিক অপরাধী।
এরা বহুরূপী।
এই যে আফজাল হোসেন, ফরিদুর রেজা সাগর, দিনাত জাহান মুন্নী এরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যে যেভাবে পেরেছেন আঁজলা ভরে সুবিধা নিয়েছেন।
সবাই জানে জননেত্রী শেখ হাসিনা সাংস্কৃতিক বান্ধব ছিলেন। চ্যানেল আইয়ের দুই মহারথী ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ বিভিন্ন অজুহাতে নেত্রীর ঘনিষ্ঠ হয়েছেন দলবল নিয়ে।
সাগরের মুল এজেন্ট হচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
সাগর সাহেবের অঘোষিত প্রেমিকাও তিনি।
বন্যাকে বিশেষ অ্যাসাইনমেন্ট দেয়া হয় মাফিয়া চ্যানেল আইয়ের পক্ষ থেকে। বন্যা একই কলেজে পড়ার ছুঁতোয় শেখ রেহানার সঙ্গে ঘনিষ্ঠতা জমান। সহজ সরল নেত্রীকে পটিয়ে ফেলেন এই বন্যা ম্যাডাম। বন্যা তার গায়কী দিয়ে নেত্রীর পদলেহন করতেন। এমনকি শেখ রেহানারও। আর এটা তো সবাই জানে শাইখ সিরাজ গণভবনে জননেত্রীর নিজের হাতে করা বাগানভরা শাক সবজি, মাছভরা মিনি পুকুর, খামারভর্তি হাঁস মুরগি নিয়ে বিশেষ অনুষ্ঠান বানিয়ে ফেললেন।
নেত্রী মহাখুশি।
কিন্তু ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি আসলে মাফিয়া শাইখ সিরাজ গণভবনের অভ্যন্তরের ম্যাপ নিয়ে আসার জন্যই ওই অনুষ্ঠানটি বানিয়ে নেত্রীকে ধোঁকা দিয়েছিলেন।
তখন সেই অনুষ্ঠান দেখে দেশের মানুষ খুশি হয়েছিল। কারণ আমাদের অত্যন্ত সাদামাটা নেত্রী ব্যক্তিজীবনেও সাদামাটা ছিলেন।
এই নিয়ে জোরালো অভিযোগ আছে যে পরবর্তীতে শাইখ সিরাজরা গণভবনের গোপনীয়তা ফাঁস করে দেয়। আস্তে আস্তে সব পরিস্কার হচ্ছে। ফরিদুর রেজা সাগর শাইখ সিরাজ আফজাল হোসেনরা জানেন কখন কোন রূপ ধারণ করতে হবে I দিনাত জাহান মুন্নী হলেন এসব মাফিয়াদের পেয়াদা। উনাকে সাগর গং যেভাবে নাচায় উনি সেভাবে নাচেন। যেভাবে পদলেহন করতে বলেন সেভাবেই পদলেহন করেছেন। এই মোহতারিমা মুন্নী নিজেকে জয় বাংলার লোক বলে দাবি করলেও পারতপক্ষে কর্মকাণ্ডে তিনি তার উল্টো প্রমাণ করেছেন। প্রকৃত জয় বাংলার লোকেরা বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে সখ্যতা রেখে চলেনা। যেটা দিনাত জাহান মুন্নী ওপেনলি করছেন। আফজাল হোসেনের মত চরম সুযোগ সন্ধানী বিতর্কিত ব্যক্তির সঙ্গে ঢলাঢলি করে ছবি তুলে মুন্নী ম্যাডাম তার অভিনব কায়দায় নিজের সুযোগ সন্ধানী মনোভাবের পরিচয় দিলেন। নইলে ২৪ এবং মুক্তিযুদ্ধ বিষয়ে কনফ্লিক্ট করা আফজাল হোসেনের সঙ্গে তার এমন বেশুমার আন্তরিকতার মানে কি?মানেটাও সিম্পল। আসলে মুন্নীর মতো যারা আফজাল হোসেনদের পেয়াদা। সাগর- আফজালরা মুন্নীদেরকে যেমনি নাচায়, মুন্নীরা ঠিক তেমনি নাচে। বিশিষ্ট ব্যক্তিদের বাসায় নিয়ে সিঙ্গাড়া সমুচা ডালপুরি ঝালমুড়ি চা বিস্কুট কফি খাওয়ানো আর ক্যারাওকে নির্ভর গান পরিবেশন করে চটুল আনন্দ দেয়া। তারপর ফটোসেশন করে মুখবইতে নিজেকে নিজেকে হাইলাইটস করা পর্যন্তই কি মিশন?নাকি এসব আই ওয়াশের অগোচরে অন্য কিছু?
আফজাল হোসেন আজকের বহুরূপী নন। উনার ইতিহাস বেশ সমৃদ্ধ।
উনি অত্যন্ত গুণী ব্যক্তি।
অ্যাডমেকার, নাট্যকার, অভিনেতা আরও অনেক কিছু।
যখন সুবর্ণা মোস্তফার সাথে ধুন্ধুমার প্রেম রোমান্স ছিল তখন মনে মনে চাইতাম তাদের বিয়ে হোক।
কিন্তু তা হলোনা।
সুবর্ণা হুমায়ূন ফরিদীর সুখের সংসারে তান্ডব হয়ে ঢুকলেন।
স্ত্রী মিনু একমাত্র মেয়ে দেবযানীর প্রতি ফরিদী যে অন্যায় করেছেন তার হিসাব ফরিদীকে তাঁর জীবদ্দশায় সুদ আসলে চুকিয়ে যেতে হয়েছে।
সর্বশক্তিমান আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকামে স্থান দিন।
তারপরও হুমায়ূন ফরিদী ছিলেন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর।
ফরিদী একজনই।
সবাই ফরিদী হতে পারেন না। ফরিদীকে ভীষণ শ্রদ্ধা করি তাঁর শাণিত বক্তব্যের জন্য।
সুবিধাবাদী আফজাল হোসেন নিন্দিত কারেক্টার হয়ে থাকবেন।
আফজালের যে হাসি দেখলে মনে শ্রদ্ধা জাগতো, আজ সেই হাসি দেখলে মনে ঘৃণা জাগে।
Mukter Ahmed's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত