আজ ১৭ অক্টোবর ২০২৬ তারিখ অগ্নিবীণা আয়োজিত কবি সুকান্ত বর্ষ উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস আক্তার হলে কবিতা আবৃত্তি ও সঙ্গীত সন্ধ্যা সংগঠনের আহ্বায়ক কথাসাহিত্যিক লায়ন হামিদুল আলম সখা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করেন ড. হালিমদাদ খান, ছড়াকার আনজীর লিটন, সাংবাদিক এম জি কিবরিয়া চৌধুরী, তারেক সাদী, অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদার,লায়ন মোঃ জহিরুল আলম নিউটন প্রমুখ।
অনুষ্ঠানে পুঁথি পাঠ করেন পুথিশিল্পী হাসিনা মমতাজ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মাকসুদা আননাহাল,কবি সৈয়দ শাকিল আহাদ, কবি লায়ন হালিমা বেগম, কবি সানোয়ার শামছী প্রমুখ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী লায়ন আনজুমান আরা শিমুল ও কন্ঠশিল্পী রমেন সূত্রধর।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক লায়ন কবি হামিদুল আলম সখা এর ২০২৬ এর বইমেলায় প্রকাশিত " স্মৃতির জানালা থেকে" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও প্রকাশক আরিফ নজরুল।
অনুষ্ঠানের সভাপতি কথাসাহিত্যিক লায়ন হামিদুল আলম সখা বলেন, কবি সুকান্ত ভট্টাচার্য একজন বৃটিশ সাম্রাজ্য বিরোধী ছিলেন। তিনি একজন কমিউনিস্ট ছিলেন।ঐ বয়সে তারুণ্যের বিদ্রোহের কথা তার কবিতায় তুলে ধরেন। তার অন্যতম কবিতা হলো ছাড়পত্র, ঠিকানা, বোধন ইত্যাদি।
প্রসঙ্গক্রমে লায়ন হামিদুল আলম সখা বলেন , সম্প্রতি শিল্পকলার দেয়ালে একদল উশৃঙ্খল চিহ্নিত দুস্কৃতিকারীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালিমা লেপন করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন আপাদমস্তক বাঙালি। যার লেখা গান তিনটি দেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশ,ভারত ও শ্রীলঙ্কা। এই অন্যায় কার্যটি যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করা হয়।