প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৬:১৫ পি.এম
কাজের পথ উন্মুক্ত করে দিন:২ কোটি বেকার তরুণেরকর্মসংস্থান সৃষ্টি করবো :রফিকুল আমিণ
·অনলাইন বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বিশ্বের অর্থনীতি যখন দেউলিয়া কোম্পানিকে বাঁচিয়ে কর্মসংস্থান রক্ষা করে, আমরা তখন ৪১০ কোটি টাকা ট্যাক্স দেওয়া প্রতিষ্ঠান সিলগালা করে লাখ লাখ তরুণকে বেকার বানাই!
(এক নজিরবিহীন জাতীয় সংকট ও ড. মোহাম্মদ রফিকুল আমিনের ঐতিহাসিক খোলা চ্যালেঞ্জ)
২০০৮ সালে যখন মার্কিন ইতিহাসের অন্যতম শীর্ষ গাড়ি প্রস্তুতকারক ‘জেনারেল মোটরস’ (General Motors) সংকটে পড়ে, মার্কিন সরকার তাদের ধ্বংস করেনি। আদালতের নজরদারিতে বোর্ড পুনর্গঠন করে লাখ লাখ কর্মীর চাকরি বাঁচিয়ে প্রতিষ্ঠানটিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।
২০১০ সালে জাতীয় বিমান সংস্থা দেউলিয়া হলে সরকার প্রতিষ্ঠান বন্ধ না করে ‘কর্পোরেট রিহ্যাবিলিটেশন’ প্রক্রিয়ায় দায় শোধ ও লাখো পরিবারকে সুরক্ষিত রেখেছিল।
বিশ্বের কোনো সভ্য দেশ সংকটের কারণে ব্যবসা ধ্বংস করে কোটি মানুষকে পথে বসায় না; বরং প্রতিষ্ঠান সচল রেখে গ্রাহকের টাকা ফেরত নিশ্চিত করে। অথচ বাংলাদেশে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ডেসটিনির হাজার হাজার কোটি টাকার সম্পদ মাটির নিচে পড়ে নষ্ট হচ্ছে, ৪৫ লাখ ডিস্ট্রিবিউটরের পরিবার নিঃস্ব হয়েছে, জীবিকা হারিয়ে ৪৫ লাখ পরিবার আজ চরম বিপর্যয়ে, আর বৈধ কর্মসংস্থানের অভাবে এক সম্ভাবনাময় তরুণ প্রজন্ম আজ গভীর হতাশা ও অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত!
যেখানে বড় বড় ঋণখেলাপিরা মুক্ত, সেখানে ডেসটিনির রেকর্ড কী?
১. জিরো ব্যাংক লোন: দেশে যেখানে হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ লোপাট করে দেউলিয়া হওয়ার মহোৎসব চলে, সেখানে ডেসটিনির নামে কোনো ব্যাংক ঋণ নেই!
স্বচ্ছ ট্যাক্স রেকর্ড: রাষ্ট্রকে ৪১০ কোটি টাকারও বেশি রাজস্ব ও ভ্যাট পরিশোধের প্রমাণ রয়েছে।
আটকে রাখা সমাধান: অর্থ পাচার নয়, সম্পদ দেশেই আছে। শুধু প্রশাসনিক ও আইনি জটিলতায় সেগুলো তালাবদ্ধ।
ড. রফিকুল আমিনের 'ওপেন চ্যালেঞ্জ' ও ঐতিহাসিক রোডম্যাপ:
কোনো অনুদান বা করদাতাদের টাকার বেইল-আউট নয়; ড. রফিকুল আমিন সরকারপ্রধানের কাছে তুলে ধরেছেন এক অবিশ্বাস্য ও বৈপ্লবিক শর্ত:
আমাকে কোনো ব্যক্তিগত ছাড় দিতে হবে না। আমার পাশে সার্বক্ষণিক সরকারি প্রহরী বসিয়ে দিন, যাতে আমি পালিয়ে না যাই। আমার ব্যক্তিগত নিয়ন্ত্রণে নয়, সরকারের মনোনীত নিরপেক্ষ পর্ষদের (Board of Management) অধীনে সম্পদ ও অ্যাকাউন্ট কার্যকর করুন।
শর্ত একটাই—কাজের পথ উন্মুক্ত করে দিন:
৩০ সালের মধ্যে: বাংলাদেশের ২ কোটি বেকার তরুণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করবো।
ব্যর্থতার শাস্তি: যদি এই রূপরেখা বাস্তবায়নে এক চুলও ব্যর্থ হই, আমার সমস্ত সম্পত্তি বিনা শর্তে রাষ্ট্রের নামে ও সাধারণ মানুষের কল্যাণে লিখে দেওয়া হোক!
এখন প্রশ্নটি কেবল ডেসটিনির নয়—প্রশ্নটি জাতীয় অর্থনীতির: প্রতিষ্ঠান বন্ধ রাখলে কি গ্রাহক এক টাকাও ফেরত পেয়েছে? উত্তর: না। মামলা অনন্তকাল চললে কি ২ কোটি বেকারের মুখে অন্ন জুটবে?
উত্তর: না।
তাহলে বিশ্বমানের সমাধান কেন গ্রহণ করা হবে না? প্রতিষ্ঠানকে নিরপেক্ষ তদারকির আওতায় এনে সচল করলে একদিকে গ্রাহক তার পাওনা ফেরত পায়, অন্যদিকে অর্থনীতির চাকা ঘুরে কোটি যুবকের নতুন কর্মসংস্থান তৈরি হয়।
প্রতিশোধ নয়, সমাধান চাই। ধ্বংস নয়, পুনরুজ্জীবন চাই। আদালত ও সরকারের সুনির্দিষ্ট নীতিমালার অধীনে একটি অবরুদ্ধ সম্ভাবনাকে মুক্ত করে ২ কোটি পরিবারকে বাঁচানোর এই ঐতিহাসিক সুযোগ রাষ্ট্র কি গ্রহণ করবে?
বিজয় নিশান's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত