পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় রোববার রাত সাড়ে ১১টায় ঢাকায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় চান্দিনা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) সুষ্ময় দাশ গুপ্ত ও এএসআই (নিরস্ত্র) সাম্যশ্রী বড়ুয়ার নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮টি সাজা গ্রেফতারি পরোয়ানাসহ সর্বমোট ২০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এদিকে অপর অভিযানে মহিচাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সোহেল ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, তাদের দুজনকে চান্দিনা থানায় পূর্বের একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। আসামিদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত