প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৫:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৯:০৬ পি.এম
কুড়িগ্রাম ফুলবাড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সভা।
অনলাইনসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
কুড়িগ্রাম ফুলবাড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সভা।
মোঃ নুরুজ্জামান আহমেদ (স্টাফ রিপোর্টার):-
জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম বড় পরিবেশগত সংকট। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, খরা ও লবণাক্ততা বৃদ্ধির ফলে মানুষের জীবন, জীবিকা, কৃষি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দুর্যোগের ঝুঁকি হ্রাসে আগাম সতর্কবার্তা, সচেতনতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয়কেন্দ্র, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ প্রস্তুতি এবং টেকসই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। গতকাল বিকাল ৩ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে প্রফিট ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা "প্রফিট ফাউন্ডেশন" PF- এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, টেকনিক্যাল অফিসার সুমন মেহেদী ও ভোলান্টিয়ার মোছাঃ তহমিনা আক্তার রুবী মোছাঃ নুরজাহান বেগম প্রমুখ। উঠান বৈঠকে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে সম্মিলিত উদ্যোগ, জনসচেতনতা ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করা হয়।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত