শনিবার রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড নামক এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানান খোকসা থানার ওসি জাকির হোসেন।
নিহতরা হলেন, দেবীনগর গ্রামের বাসিন্দা মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪৫) ও আতিক আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (৩০)।
পরে রাতে আবার সামিরুল তার দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। বিষয়টি টের পেয়ে ছালিম কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।
তবে সেসময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ এবং মুল্লুক মণ্ডলকে (৩৫) সামিরুলের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন এবং আব্দুল শেখের মৃত্যু হয় এবং আহত মুল্লুক মণ্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে জীবন বাঁচাতে সক্ষম হন।
আহত ব্যক্তিও চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, “শুক্রবার বিকালে দুই পক্ষের মধ্যে গোলমাল হয়। এর জের ধরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় বিরাজমান উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে “
এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত