প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৯:০৮ পি.এম
কোটা আন্দোলনের চালিকাশক্তি ছিল জামায়াত-শিবির
অনলাইন বুধবার, ২৬ আগস্ট ২০২৬
কোটা সংস্কার আন্দোলনের আড়ালে থাকা নেপথ্য শক্তির ভয়ংকর গোপন পরিকল্পনা নিয়ে পুলিশের সাবেক বিশেষ শাখা (এসবি) প্রধান মনিরুল ইসলামের চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন!
তিনি বলেন― আন্দোলনের দৃশ্যমান মুখ সাধারণ শিক্ষার্থীরা হলেও পেছনের মূল চালিকাশক্তি ছিল জামায়াত-শিবির ও তাদের দেশি-বিদেশি নেটওয়ার্ক।
গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, ছাত্রলীগের ভেতরেও ছদ্মবেশী ‘গুপ্ত শিবির’ ঢুকে পড়েছিল এবং পরিকল্পিতভাবে হলছাড়া করাসহ সুনির্দিষ্ট রুমগুলোতে হামলা চালানো হয়েছিল।
হারুনের কাস্টডিতে থাকা মূল সমন্বয়করা আন্দোলন প্রত্যাহারে প্রস্তুত হলেও নিয়ন্ত্রণ জামায়াতের হাতে চলে যায় বলে একটি ইন্টারসেপ্টেড অডিওর সূত্রে তিনি দাবি করেন। জামায়াত নেতারা স্পষ্ট জানিয়েছিল যে ছয় সমন্বয়ক আন্দোলন থামালেও তারা থামবে না, কারণ নতুন কমিটির ১২০–১৩০ জন সমন্বয়কের অধিকাংশই ছিল তাদের অনুসারী।
একইসঙ্গে ৩ আগস্টের পর বিশেষ করে ৪ আগস্টে চরমপন্থী জঙ্গি ও হেফাজতের উগ্র অংশ সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ দেয়।
R মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন। obi BD's Post
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত