প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ২:২২ এ.এম
খাতুনগঞ্জেনিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক নিজস্ব প্রতিবেদক
অলাইন মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। আজ দুপুরেছবি:
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির এক নেতার পারিবারিক প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক দুজন হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তানজিল ইসলাম ও নগর ছাত্রলীগের সদস্য অনিক দত্ত। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা একটার দিকে নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সেখানে অবস্থিত এমইবি গ্রুপ অব কোম্পানিজের (ইলিয়াস ব্রাদার্স) প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। এতে প্রতিষ্ঠানটির দরজা ও কাচ ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ছাত্রলীগের ওই দুই নেতাকে আটক করে পুলিশে দেন।
প্রতিষ্ঠানটি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের পারিবারিক প্রতিষ্ঠান।
আটক নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাছবি: পুলিশের সৌজন্যে
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিক্ষুব্ধ লোকজনের কাছ থেকে তাঁদের উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১