প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৪:৩৬ পি.এম
চিত্রশিল্পী, বীর মুক্তিযোদ্ধা সাঈদা কামাল টুলুর মৃত্যুতেগভীর শোকের
অনলাইন সোমবার১৯অক্টোবর২০২৬
অনন্তকালের পথে চলে গেলেন প্রখ্যাত কবি সুফিয়া কামালের ছোট কন্যা বরেণ্য ফ্রিল্যান্স চিত্রশিল্পী, বীর মুক্তিযোদ্ধা সাঈদা কামাল টুলু। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ৭১ এ মহান মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে ফিল্ড হাসপাতালের নার্স হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে বিশেষ অবদান রাখেন। মুক্তিযুদ্ধে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে 'কমান্ডার- ইন- চিফস্ স্পেশাল কমেন্ডেশন' পদকে ভূষিত করা হয়েছিল।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরবর্তীতে শান্তি নিকেতনের কলা ভবন থেকে ডিজাইনে বিশেষ সার্টিফিকেট নেন। সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল তাঁর বড় বোন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার চির শান্তি কামনা করি।
Shaheen Sarder's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত