প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ৮:১০ পি.এম
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু
অনলাইন বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ক্ষোভের সাথে বলেছেন― খুনি হাসিনাকে হটাতে ২ হাজার প্রাণ, ৪ হাজার চোখ আর ২৮ হাজার আহতের রক্তের সাথে বেঈমানি করা হচ্ছে।
নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী যখন অবলীলায় মিথ্যা বলেন যে জ্বালানি সংকটে কোনো কারখানা বন্ধ হয়নি, তখন প্রতিদিন ২৩৮৭ কোটি টাকার ক্ষতি, ৪০ শতাংশ কারখানা বন্ধ এবং ১৮৫৭টি কারখানায় গ্যাস-বিদ্যুৎ না দিয়ে ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ আটকে রাখার দায় এই অযোগ্যদেরই নিতে হবে। অধিকন্তু কৃষকের সার নিয়ে যাওয়ার নৈরাজ্যকর দৃশ্য জাতির জন্য এক চরম লজ্জার বিষয়!
অন্যদিকে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু এবং চাঁদাবাজিতে বাজার বন্ধ হওয়ার মতো ঘটনা প্রমাণ করে যে, তারেক রহমানের শতভাগ সততা ও নিরলস চেষ্টা সত্ত্বেও দলের ভেতরের সুবিধাবাদী ও ভণ্ড চাঁদাবাজরা সব অর্জন ধূলিসাৎ করে দিচ্ছে।
নিজেদের অকর্মণ্য ও উদ্ধত ছেলেদের এই জঘন্য অপকর্ম এখনই কঠোর হাতে দমন না করলে, জনগণের দেওয়া ক্ষমতার মসনদ ভেঙে পড়বে। এই মেরুদণ্ডহীন ও নীতিহীন চাটুকারদের প্রশ্রয় দিলে অচিরেই "বিএনপির এই সরকার টিকবে না" রব বাস্তবে রূপ নিতে বাধ্য।
Shahriar Akash's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত