প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:২৯ পি.এম
ছোট হয়ে আসছে ইউনূসের পৃথিবী, জানুয়ারিতে বিচার
অনলাইন বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছোট হয়ে আসছে ইউনূসের পৃথিবী, জানুয়ারিতে বিচার
নিজস্ব সংবাদদাতা
প্যারিস | ৩০ আগস্ট ২০২৬
বিশ্বশান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিসর জ্যামিতিক হারে সংকুচিত হয়ে আসছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও পৌঁছেছে।
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে অভিযোগ করে আসছিল, ড. ইউনূস ক্ষমতা ছাড়তে আগ্রহী নন এবং ক্ষমতা ছাড়ার পরই দেশ থেকে পালিয়ে যাবেন। শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা গ্রহণ করে। তবে ড. ইউনূস দেশেই থেকে যাওয়ায় তার পরবর্তী ‘গন্তব্য’ নিয়ে প্রশ্ন উঠেছে।
রোববার (৩০ আগস্ট) সাউথ ব্লকের ঘনিষ্ঠ সাবেক কূটনীতিক অধ্যাপক রঙ্গনাথন ভাগলে অফলাইন ই-কলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪-কে বলেন, “ড. ইউনূসের বিশাল পৃথিবীটা বেশ ছোট হয়ে এসেছে। বিশেষ করে আটলান্টিক পেরিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কোনো সুযোগ আপাতত নেই।”
“ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার বন্ধুত্বের গভীরতা বুঝতে না পারার চরম মাশুল ড. ইউনূসকে দিতে হচ্ছে” উল্লেখ করে অধ্যাপক ভাগলে বলেন, “হাসিনার বিশেষ অনুরোধে ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন দপ্তরের ‘খয়েরি তালিকায়’ রাখা হয়েছে। এই ‘শ্রেডিঙ্গারের তালিকা’ যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে খয়েরি থাকে, তবে ইমিগ্রেশন ডেস্কে আঙুলের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে কালো হয়ে যায়। ফলে সেখানে ড. ইউনূসের প্রবেশ কার্যত অসম্ভব।”
চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪ আরও জানিয়েছিল, এক গোপন প্রেসিডেনশিয়াল আদেশে যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংকের সব শাখা সিলগালা করে দেওয়া হয়েছে এবং সকল কিস্তি বাতিল করে দেওয়া হয়েছে। সর্বশেষ, ১৯০১ সালের একটি অপ্রচলিত উপবিধি সামনে এনে ড. ইউনূসকে তার নোবেল পদক ফেরত দেওয়ার বিষয়েও চাপ দেওয়া হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নকেন্দ্রিক কূটনৈতিক সূত্রগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪-কে জানিয়েছে, ড. ইউনূসকে নিয়ে যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্সেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানেও অলিখিতভাবে গ্রামীণের কার্যক্রম স্থগিত এবং সকল কিস্তি বাতিল করা হয়েছে। খুব দ্রুতই দাপ্তরিক নোটিশের মাধ্যমে তা প্রকাশ করা হবে।
ফ্রান্সের বিখ্যাত বুদ্ধিজীবী চার্লস বোদলেয়ার দ্য নিউ ইয়র্ক ২৪-কে বলেন, “প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী এই নোবেলজয়ীর ফরাসি ভিসা বাতিলের একটি খসড়া প্রস্তাব বর্তমানে এলিসি প্রাসাদের বিবেচনায় রয়েছে।”
আন্তর্জাতিক চাপের মুখে বিদেশ সফরের সব পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন ড. ইউনূস। তার ঘনিষ্ঠরা বলছেন, মাইক্রো-ক্রেডিটের মতো তার পৃথিবীও এখন মাইক্রো-ওয়ার্ল্ড হয়ে আসছে।
শেখ হাসিনার ঘনিষ্ঠ নয়াদিল্লির সাবেক কূটনীতিক ও গবেষক ড. ক্ষিপ্রকান্ত চম্পটওয়ালা বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, “ড. ইউনূসের মূল সমস্যা এখন ভ্রমণ নয়, গন্তব্য। আগে কৌতূহল ছিল, তিনি কবে কোথায় যাচ্ছেন। এখন আন্তর্জাতিক ইমিগ্রেশনগুলোর প্রশ্ন হচ্ছে—তিনি আদৌ কোথায় যেতে পারবেন?”
ড. ইউনূসের আন্তর্জাতিক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের যোগাযোগবিষয়ক সংস্থা ডব্লিউটিও (World Traffic Organization)।" গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা তার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে দেশে ফিরলে, জানুয়ারিতেই স্পেশাল ট্রাইব্যুনালে বিশ্বশান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের বিচার শুরু হবে বলে নিশ্চিত করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
The New York 24's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত