-
‎অনলাইন সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
মোঃ নুরুজ্জামান আহমেদ (স্টাফ রিপোর্টার):
 লালমনিহাট জেলার কালিগঞ্জ উপজেলায় জাতীয় পর্যায়ে সংস্থা প্রফিট ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অথায়নে প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধিমূলক কর্মসূচি আওতায় প্রকল্প পরিদর্শন করেন ৪ নং দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন । উপস্থিত ছিলেন কালীগঞ্জ সহকারী উপজেলা যুব উন্নয়ন  কর্মকর্তা মোঃ তাহেরুল ইসলাম।  আজ বিকাল ২.৩০ সময় সংস্থাটির প্রকল্প ছাগল পালন কর্মসূচি পরিদর্শন করেন।‌ এসময়  সংস্থার টীমের সদস্যবৃন্দ ও উপকারভোগী সদস্যের সাথে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, সংস্থার নির্বাহী কমিটির চেয়ারম্যান মোছাঃ মোতাহারা বেগম, পিএফ সংস্থার প্রোগ্রাম অফিসার মোছাঃ মুন্নি বেগম, টেকনিক্যাল অফিসার  মনিরা আক্তার, টেকনিক্যাল অফিসার দেবাকর সেন সহ প্রমুখ। পরিদর্শন শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অথায়নে প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধি মুলক কর্মসূচি ইতিবাচক প্রশংসা করেন চেয়ারম্যান এবং প্রত্যন্ত এলাকায় কার্যক্রমটি ব্যাপকভাবে করার জন্য পুনরায় অর্থায়নকারী প্রতিষ্ঠানকে অনুরোধ জানান।