প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ৭:১১ পি.এম
জার্মানির সঙ্গে বিশাল অংকের সাবমেরিন চুক্তির দ্বারপ্রান্তে ভারত,
অনলাইন রবিবার, ১৬ আগস্ট ২০২৬
ভারতের ‘প্রজেক্ট ৭৫(আই)’ সাবমেরিন চুক্তিটি অবশেষে আরোর মুখ দেখতে যাচ্ছে। দেশটির বিশাল বড় প্রতিরক্ষা চুক্তিটি চূড়ান্ত অনুমোদনের জন্য খুব শীঘ্রই প্রস্তাবটি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) সামনে উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রায় ৭০হাজার কোটি টাকার এই প্রজেক্টটি জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস (টিকেএমসি) এবং ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডের (এমডিএল) যৌথ অংশীদারিত্বে পরিচালিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, এই চুক্তিটি নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা চলছে। বাণিজ্যিক শর্তাবলী ও প্রযুক্তিগত খুটিনাটি নিয়ে আলোচনায় বারবার থমকে গেছে মেগা প্রজেক্টটি।
সিসিএসের অনুমোদনে অবশেষে চুক্তি স্বাক্ষর এবং কাজ শুরু পথ প্রশস্ত হয়েছে।
কোনো সিদ্ধান্ত আসার আগেই, টিকেএমএস নীরবে ভারতীয় অংশীদারদের সাথে নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা থেকে বোঝা যায় ভারতের সাবমেরিন ওয়ারফেয়ার সংস্থাটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১