প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১০:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ৫:৩৭ পি.এম
টাঙ্গাইলে দুই চোখ তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
অনলাইন রবিবার, ০১ নভেম্বর ২০২৬
টাঙ্গাইলে দুই চোখ তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
টাঙ্গাইলের মির্জাপুরে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার দুটি চোখ উপড়ানো ছিল। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বাড়ির পাশের লৌহজং নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার কাঁঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশের লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে নদীর ঘাটে যান। একপর্যায়ে তারা নদীতে মুর্শেদের ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। সন্ধ্যার কিছুক্ষণ আগেও অনেকে মুর্শেদকে নদীতে মাছ ধরতে দেখেছেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর মুর্শেদের দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেখা যায়।
মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুকসমান পানিতে ডুবে তার মৃত্যু হওয়ার বিষয়টি কোনোভাবেই বোধগম্য নয়।
এদিকে মরদেহের চোখ ও কান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Time Bangla News's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত