তাওরাত =>ইঞ্জিল=>কোরান
নবী মোহাম্মদ এর আবির্ভাবঃ
===============================
বিশ্বাস অবিশ্বাসের গন্ডির বাইরে গিয়ে একজন মুসলিম ভাই এর অনুরোধ এর কারনে এই লেখা।
ভুল ত্রুটি হতে পারে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
----
আব্রাহামিক ধর্মমতের শেষ নবী মোহাম্মদ (সা) কে সংযুক্ত করা ছাড়া ইসলাম ধর্মের সঠিক বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। কারন মুসলিম সম্প্রদায়ের দাবি নবী ইব্রাহিম মুসলিম জাতীর পিতা। সুতরাং পিতার সাথে যদি পুত্রের সম্পর্ক স্থাপন করা না যায় তবে বিষয় টা একটু দ্বিধা সৃষ্টি করতে পারে।
====
বাইবেল অনুযায়ী নবী ইব্রাহিম তার স্ত্রী হাজার তথা হাজেরাকে পুত্র ইসমাঈল সহ নির্বাসনে পাঠানোর সময় ঈশ্বরের সাথে তার একটা চুক্তি হয়।
ঈশ্বর তাকে বলেন, আমি তোমার এই পুত্র হতে একটা মহান জাতী উৎপন্ন করব।
যে বিষয় টা আমারা পরবর্তী অংশে আলোচনা করব।
=====
এখন দেখা যাক তাওরাত তথা ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে কি বলা হচ্ছে শেষ নবী সম্পর্কেঃ
,


তাওরাতে একজন শেষ নবীর কথা উল্লেখ আছে যাকে হিব্রু ভাষায় মালাখি বলা হয়েছে।যার অর্থ ঈশ্বরের দূত।
এবং তার কিছু বৈশিষ্ট দেওয়া হয়েছেঃ
১।আমি তাহাদের ভাইদের মধ্য হইতে তোমার সদৃশ [তোমার মতো] একজন ভাববাদীকে উৎপন্ন করিব; এবং তাহার মুখে আমার বাক্য দিব, আর আমি তাহাকে যাহা যাহা আজ্ঞা করিব, তাহা সে তাহাদিগকে বলিবে।"(ডিউটরনমি ১৮:১৮)


এখানে তোমার মত অর্থাৎ মুসা নবীর মত।আর আমরা জানি ঈসা নবী কোনো ভাবেই মুসা নবীর মত নন।কারন তার জন্ম সম্পূর্ণ ভিন্নভাবে হয়েছে এবং আচরণ গত পার্থক্যও বেশ অনেকটা।
অপর দিকে নবী মোহাম্মদ এর জন্ম স্বাভাবিক ভাবে হয়েছে যা মুসার সাদৃশ্য অনুসরণ করে এবং তিনি যা শুনেছে তাই বলেছেন এবং ঈশ্বর তাকে যা আদেশ করেছেন তিনি তা মানুষের কাছে জানিয়েছেন।
আরো বলা হয়েছেঃ
যিশাইয় ২৯:১২ (Isaiah 29:12):
এখানে বলা হয়েছে, একটি কিতাব বা পুস্তক এমন একজনকে দেওয়া হবে যিনি পড়তে জানেন না, এবং তাঁকে যখন বলা হবে "এটি পড়ো", তিনি বলবেন "আমি তো পড়তে জানি না"।
বিষয় টা আরো শক্তিশালী হয়ে ওঠে এই শ্লোক থেকে কারন নবী মোহাম্মদ (সা) কে কোরানে উম্মি বলা হয়েছে অর্থাৎ নিরক্ষর। তাকে যখন হেরা গুহায় জিব্রিল বলেছিলেন " ইকরা' তখন নবী মোহাম্মদ (স) উত্তর দিয়েছিলেন আমি পড়তে জানিনা।
আরো অনেক দৃষ্টান্ত আছে তবে লেখার স্বার্থে সব উল্লেখ করা সম্বব নয়।
এখন আমাদের দেখতে হবে নবী মোহাম্মদ কিভাবে মক্কায় এলেন এই বিষয় টা।
এ সম্পর্কে বাইবেলে বলছেঃ
যিশাইয় ৪২ (Isaiah 42):
এখানে ঈশ্বরের এক বিশেষ 'দাসের' কথা বলা হয়েছে যিনি মূর্তিপূজা দূর করবেন এবং "কেদরের গ্রামে" (Kedar) আনন্দের রোল উঠবে।
এখন প্রশ্ন হচ্ছে কে এই কেদার?
এখন আমরা লেখার প্রথম অংশে ফিরে যাচ্ছি যেখানে উল্লেখ্ আছে হাজার এবং ইসমাইল এর নির্বাসনের কথা।
বাইবেল অনুযায়ী ইসলামের বংশধর যাযাবর বেদুইন বা মরুভূমির নিবাসী হবেন।
সেই আলোকে বাইবেলে ইসমাইলের পুত্রের সন্ধান পাওয়া যায়।
ইশ্মায়েলের পুত্রদের নাম এই, তাহাদের জন্মলিপি অনুসারে তাহাদের নাম; ইশ্মায়েলের জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ, পরে কেদার, অদ্বেল, মিব্শম..."
— আদিপুস্তক ২৫:১৩ (Genesis 25:13)
আরো বলা হয়েছে কেদারের গ্রাম কোথায়ঃ
মরুভূমি ও তাহার নগর সকল রব করুক, কেদরের বসতি গ্রাম সকল জয়ধ্বনি করুক; শৈলনিবাসীরা গান করুক, পর্বতের শৃঙ্গ হইতে চিৎকার করুক। তাহারা সদাপ্রভুর [ঈশ্বরের] গৌরব কীর্তন করুক, দ্বীপপুঞ্জে তাঁহার প্রশংসা প্রচার করুক।"
— যিশাইয় ৪২:১১-১২ (Isaiah 42:11-12)
এখানে স্পষ্ট বলা হচ্ছে পর্বত শৃঙ্গ। এই সূত্র ধরে এগোনো যাক।
বাইবেল অনুযায়ীঃ
যিশাইয় ৪২:১১ পদে বলা হয়েছে,
"মরুভূমি ও তাহার নগর সকল রব করুক, কেদরের বসতি গ্রাম সকল জয়ধ্বনি করুক..."
এটি স্পষ্ট করে যে কেদারের অবস্থান ছিল উষর মরুভূমি অঞ্চলে। এবার আরো একটু গভীরে যাওয়া যাক।
বাইবেল আরো স্পষ্ট করছেঃ
যিশাইয় ২১:১৩-১৭ পদে কেদারকে
"আরবের ওপর দৈববাণী" শিরোনামের অধীনে আলোচনা করা হয়েছে। সেখানে কেদারের সাথে 'তেমা' নামক অঞ্চলের উল্লেখ রয়েছে।
গবেষকদের মতে, তেমা হলো প্রাচীন 'তিহামা' অঞ্চল, যা বর্তমান মক্কা, মদিনা, জেদ্দা এবং লোহিত সাগরের উপকূলবর্তী হেজাজ অঞ্চলকে নির্দেশ করে।
এখন আমরা ইব্রাহিম নবীকে মক্কায় নিয়ে আসতে পেরেছি আর সামান্য পথ বাকি আছে নবী মোহাম্মদ পর্যন্ত যেতে।
বাইবেল অনুযায়ী
মরুভূমি ও তাহার নগর সকল রব করুক, কেদরের বসতি গ্রাম সকল জয়ধ্বনি করুক; শৈলনিবাসীরা গান করুক, পর্বতের শৃঙ্গ হইতে চিৎকার করুক।" (যিশাইয় ৪২:১১)
হিব্রু বাইবেলে যেখানে "শৈল" বা "পাথর" অনুবাদ করা হয়েছে, সেখানে মূল শব্দটি হলো উচ্চারণ: সেলা বা সালা যার অর্থ পাথর বা পর্বত।
সালা পর্বতের অবস্থান বর্তমান সৌদি আরবের মদিনা শরিফের অন্যতম বিখ্যাত ও ঐতিহাসিক পাহাড়ের নাম হলো জাবাল সালা বা সালা পর্বত । এটি মসজিদে নববী থেকে মাত্র ৫০০ মিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
আমরা ইব্রাহিম নবীর বংশধর থেকে মাত্র ৪৫০ কিলোমিটার দূরে আছি অর্থাৎ কেদার এর জনপদ মদিনায় আর নবী মোহাম্মদ (স) এর জন্ম মক্কায়।
ইতিহাস খুজলে অনেক কিছু পাওয়া যায় যেটা হয়ত আমরা আগামিতে খোজার চেষ্টা করব।অর্থাৎ কোরাইশ বংশ এবং বনু হাসিম গোত্র পর্যন্ত। যদি মুসলিম ভাই বোনেরা আগ্রহ দেখান এবং আমি রিসার্চ ঠিক না ভুল সেটা যদি মূল্যায়ন করেন আমি আবু তালিবের পরিবার পর্যন্ত পৌছানোর চেষ্টা করব।
দামিনী সেন's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।