প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১২:০৬ এ.এম
তিন পুরুষের আওয়ামীলীগ আমাদের
অনলাইন শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
তিন পুরুষের আওয়ামীলীগ আমাদের। দাদা মরহুম ওয়াজউদ্দীন হাওলাদার কট্টর বঙ্গবন্ধু প্রেমী ছিলেন, ছিলেন কট্টরপন্থী আওয়ামীলীগ (ছবি দেয়া হয় নাই)
২য় পুরুষের প্রধানতম ব্যক্তি বড় চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমান সিরাজ (১ম ছবি)। যিনি আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে ২০২৫ এর ৫ মে পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন। ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। ৭৫ এর ১৫ আগস্ট এর পরে ছিলেন কারাগারে রাজবন্দী। বড় চাচা ছয় দফা আন্দোলনে অংশ গ্রহনকারী ছিলেন, ৬৯ এর গন অভ্যুত্থানে ছাত্রলীগ করা অবস্থায় রাজপথে সক্রিয়ভাবে ছিলেন। ১৯৬৯ সালে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা কমিটির সদস্য এর পর জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক, যুগ্ন সাধারন সম্পাদক, সাধারন সম্পাদক, সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। ২০০২ সালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পান এবং টানা ৫ বার এই পদে বহাল ছিলেন। ২০২২ সালে আওয়ামীলীগের উপদেষ্টা পদে আসেন এবং মৃত্যুদিন পর্যন্ত এই পদেই ছিলেন।
২য় ছবিতে আমার পিতা মরহুম সামসুল আলম বকুল হাওলাদার, ২০১৯ সালে ৫ অক্টোবর মৃত্যু দিন পর্যন্ত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি। দীর্ঘদিন শিবচর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন, ১৯৮৪ সালে ছিলেন অবিভক্ত ঢাকা মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক, তার আগে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
৩য় ছবিতে ছোট চাচা মো: সাইদুর রহমান বাবুল হাওলাদার, বর্তমানে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শিবচর উপজেলা আওয়ামীলীগ, ছাত্র জীবনে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। একসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি ছিলেন।
৩য় পুরুষ ধারায়ও আমরা প্রকাশ্যে আওয়ামীলীগ। আমাদের বর্তমান প্রজন্মের ভাই বোনরা বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দক্ষিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, জাতীয় শ্রমিক লীগ, পেশাজিবী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এর সাথে সরাসরি জড়িত এবং পদধারী।
খাটি বিশুদ্ধ আওয়ামী পরিবার। প্রজন্ম থেকে প্রজন্ম আমরা এই ধারাতেই বিশ্বাসী। আগামী প্রজন্মের যারা মাত্র এসেছে তারা এখন থেকেই বলে জয় বাংলা (৪র্থ ধাপে পদার্পণ)। আমরা আওয়ামী রক্তের ধারক এবং বাহক।
Zahirul Islam Sohag's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত