তিনটা আন্দোলনের মধ্যে ২০১০ সালের মজুরী বৃদ্ধি আন্দোলনের সময় আমি একজন গার্মেন্টস কর্মী ছিলাম। ঐ আন্দোলন শুরু হয় জুনে, আমি প্রায়ই আশুলিয়া থেকে ঢাকা গিয়ে মিছিল মিটিংএ অংশ নিতাম। মুল আন্দোলনটা হয় ২০১০ এর ৩১ জুলাই, যেদিন সাভার আশুলিয়া রনক্ষেত্র হয়ে যায়।
ঐ আন্দোলনে আমি সামনের কাতারে ছিলাম, এতদিন ধরে আন্দোলন চলছে, এমনকি ৩১ জুলাই যেদিন পুরো সাভার আশুলিয়ার বিশাল অঞ্চল অচল হয়ে যায় সেদিনকার আন্দোলনেও আমি আওয়ামিলীগ এর কোন নেতাকর্মীকে বাঁধা দিতে দেখি নাই।
সারা বাংলাদেশের মধ্যে প্রভাবশালী নেতাদের একজন মুরাদ-জং এর এলাকা সাভার আশুলিয়া, ওনার বিশাল জনপ্রিয়তার সাথে বিশাল কর্মীবাহিনী, কিন্তু একটা আওয়ামী কর্মী সেই আন্দোলনে শ্রমিকের সামনে বাঁধা হয়ে দাঁড়ায় নাই।
আমাদের ফাইট হয়েঝে প্রশাসনের সাথে, আমার মনে আছে, ৩১ জুলাই দুপুর বারোটার দিকে তৎকালীন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একেএম বাহার, সাভার আশুলিয়া রেঞ্জের এএসপি মনোয়ার জামগড়া ফ্যান্টাসী কিংডমের সামনে থেকে আমাকে জামার কলার ধরে টানতে টানতে গাড়ীতে দিকে নিয়ে যাচ্ছিল, ওনার ব্যাজ দেখে বুঝলাম বড় কর্মকর্তা তাই আমিও বার্গেডিং না করে গাড়ীতে ওঠার জন্য প্রস্তুত, এর মধ্যে আশপাশের কয়েকশ শ্রমিক এসে ওনাদের সহ প্রায় সাত আটজন কে মেরে আমাকে ছিনিয়ে নিলো। ওনারা এতটাই আঘাত পাইছিলো যে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিল, সাহারা খাতুন দেখতে গেছিলো৷
কিন্তু এত বড় আন্দোলনে আমরা কোন রাজনৈতিক বাঁধার মুখে পড়ি নাই।
ওই আন্দোলনে মামলা খেয়ে পরবর্তীতে জামিন নিয়ে গার্মেন্টস অধ্যায়টা সেই ১৫ বছর আগেই শেষ করে নিজ এলাকায় ফিরে যাই।
এরপর আরো দুটি বড় আন্দোলন হয়, সেগুলোও রাজনৈতিক ভাবে প্রতিহত না করে শুধুমাত্র প্রশাসনিক ভাবে প্রতিহত করা হয়৷
আজ দুদিন হচ্ছে ঢাকা, গাজীপুর, সাভার আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক আন্দোলন। আজ দ্বিতীয় দিনেই পুলিশ বিজিবির সাথে যেভাবে দলীয় লোকজনকে লাঠি দেশীয় অস্ত্র হাতে মাঠে নামানো হলো এটা যারা নামাইছে তাদের ভবিষ্যতের জন্য খারাপ বার্তা।
আপনার অধিকার আদায়ের দাবীতে যখন সরকারি প্রশাসন বাঁধা দিবে সেটা আপনার মনে এক ধরনের প্রতিক্রিয়া জানাবে, আবার যখন সরকারি প্রশাসনের সাথে দলীয় লোকজন, যাদের কে আপনি সন্মান করেন সেও যদি আপনার উপর আঘাত করে সেটার প্রতিক্রিয়া আবার ভিন্ন।
আর রাজনৈতিক আন্দোলন, যেমন বিএনপি আন্দোলন করছে আওয়ামিলীগ বাঁধা দিছে, আওয়ামিলীগ আন্দোলন করছে বিএনপি বাঁধা দিছে, এটা হতে পারে হবে, এটা রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক ভাবে মোকাবেলা করা৷
কিন্তু কৃষক শ্রমিকের আন্দোলনে আপনি প্রশাসনের পরিবর্তে যদি রাজনৈতিক শক্তি মোকাবেলা করে দমন করতে যান তবে আপনার ভবিষ্যতের আকাশে কালো মেঘ৷
আজকে যেটা দেখা গেছে এটা নিয়ে শ্রমিকদের মধ্যে আরো বেশি চাপা ক্ষোভ দেখা দিবে এটাই বাস্তব।
যাই হোক,, আমাদের কি! আপনারা করেন আমরা দেখি।
Daily Bangladesh News's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।