প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৮:৪২ পি.এম
দিলারা জামান চৌধুরীকে নিয়ে কিছু কথাঃ
অনলাইন বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬
দিলারা জামান চৌধুরীকে নিয়ে কিছু কথাঃ
দিলারা জামান চৌধুরীর স্বামী গোলাম ওয়াহেদ চৌধুরী (জিডাব্লু চৌধুরী)। ১৯৭১ সালে ইয়াহিয়ার খানের রাজনৈতিক উপদেষ্টা এবং পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ছিলেন। তারা স্বামী-স্ত্রী দুজনই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে কাজ করেছেন। দেশে কখনো জঙ্গি উত্থান হলেই এদের মতো গুপ্ত রাজাকারগুলো উকিঝুকি মারতে শুরু করে। তারা ইনিয়ে বিনিয়ে এটাই প্রমাণ করার চেষ্টা করে যে দেশে কোনো জঙ্গি নেই।
তাকে নিয়ে অনেক কিছু জানি ঠিক তা নয়, তবে খোঁজ নিয়ে কতটুকু জানতে পেরেছি এই নারীর পাসপোর্টে একাধিকবার ভারত ভ্রমণের তথ্য রয়েছে। চিকিৎসা সেবা নিতে ভারতে প্রতি বছর একাধিকবার তিনি গিয়েছেন। তারপরও তিনি ভারত বিদ্বেষী। এরুপ হীনমনস্ক দ্বৈত চরিত্রের নারী ও পুরুষ অনেক রয়েছেন যারা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে সম্মানিত আসন গুলো দখল করে রেখেছেন।
এদের মতো অবিবেচক, মিথ্যাবাদী, হিংসুটে ও জঙ্গি ভাবাপন্ন মানুষগুলো যখন দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক হয়ে শিক্ষা দান করেন তখন, জেনজি নামের প্রজন্মের মাঝে হিংস্র ও নষ্ট প্রজন্ম জন্মাবে এটা মোটেই বিস্ময়ের ব্যাপার নয়।
ভবিষ্যৎ প্রজন্মগুলো এদের কাছ থেকে কি শিখছে আর কি শিখবে এটা এখন থেকেই অবশ্যই বিশ্লেষণাত্মকভাবে নতুন করে ভাববার বিষয়।
শিক্ষকদেরকে মর্যাদার আসনে আসীন রাখাটা এখন যদিও দূরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবুও বিশ্ববিদ্যালয় গুলোকে পবিত্র রাখতে এরুপ সস্তা অহংকারী, মিথ্যাবাদী, হিংসাত্মক চরিত্রের কথিত শিক্ষকদের মূলউৎপাটন জরুরী। তা না হলে আমাদের সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ডুবে যাবে।
আজিজুল 'কায়সার'
পাবনা।
০৭-১০-২০২৬
S. M. Kaisar's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত