প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১২:১২ এ.এম
নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ
অনলাইন শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
যখন আজকের নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তরুণ ছিলেন, তখন রাজপথের আন্দোলন-সংগ্রামে তাঁদের সাহসী ভূমিকা ও অবদান কখনো অস্বীকার করার সুযোগ নেই। জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা খায়রুল আনম চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক সহিদ উল্লাহ খান সোহেল—তাঁরা নিজেদের রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে কাটিয়েছেন।
আজ বয়সের ভারে সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম অসুস্থ থাকলেও তাঁর পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে তাঁর ছেলে, তাঁর অনুপস্থিতিতে নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক সহিদ উল্লাহ খান সোহেল এখনো তৃণমূলের নেতাকর্মীদের পাশে রয়েছেন। জেল, হামলা-মামলা কিংবা আইনি ও আর্থিক সহযোগিতার প্রয়োজন—সাধ্যমতো পাশে দাঁড়াচ্ছেন।
হয়তো আজ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করছেন। কিন্তু মনে রাখতে হবে, কারও বয়স হয়েছে কিংবা তিনি অসুস্থ—এ কারণে তাঁর অতীতের রাজনৈতিক অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
সমালোচনা করার আগে তাঁদের অতীতের ত্যাগ, সাহস ও রাজপথের ভূমিকার প্রতি সম্মান দেখানো উচিত। ইতিহাসকে অস্বীকা
র করে রাজনীতি হয় না।
মোহাম্মদ জিহাব's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত