পলাতক পুলিশ কর্মকর্তা মনিরুলের ঢাকায় ৫০টি ফ্ল্যাট ও ৮৩টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান!!
১. মো. মনিরুল ইসলাম ১৯৭০ সালের ১৫ জুন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
২. তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
৩. অন্যদিকে তাঁর স্ত্রী সায়লা ফারজানার পৈতৃক নিবাস ও জন্মও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে।
৪. তাঁর স্ত্রী সায়লা ফারজানা বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের একজন কর্মকর্তা, যিনি সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
৫. তাঁর স্ত্রী সায়লা ফারজানার বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্বামীর অর্জিত অবৈধ অর্থ বৈধ করার অপচেষ্টা ও মানিলন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।
৬. তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান, সিটিটিসি প্রধান এবং পরবর্তীতে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
৭. ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ, দমন-পীড়ন এবং হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
৮. ৫ আগস্ট ২০২৪ তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর, ১৩ আগস্ট ২০২৪ তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এসবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
৯. চাকরি থেকে অপসারণ এবং মামলার পর আইনি জটিলতা ও গ্রেপ্তার এড়াতে তিনি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক রয়েছেন।
১০. আদালতের নির্দেশে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে, যেখানে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা জমা ছিল।
১১. দুদকের অনুসন্ধানে জানা গেছে, মনিরুল ইসলাম তার শ্যালক রেজাউল আলম শাহীনের ৪০টি bank হিসাব ব্যবহার করে ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে ১,০৪৫ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করেছেন।
১২. একবার গভীরভাবে ভাবুন তো, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া একজন সরকারি police কর্মকর্তার কীভাবে ৮৩টি ব্যাংক একাউন্ট থাকে!
১৩. তিনি ক্ষমতার অপব্যবহার করে মধ্যপ্রাচ্যের কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক দাতা সংস্থা "কুয়েত সোসাইটি ফর রিলিফ" এবং "শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল"-এর বাংলাদেশ অফিসের তৎকালীন কান্ট্রি ডিরেক্টর ও চেয়ারম্যান ড. গাজী মো. জহিরুল ইসলামকে মিথ্যা জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করিয়ে ভয় দেখান এবং জোরপূর্বক এনজিওর নিয়ন্ত্রণ দখল করে রোহিঙ্গাদের জন্য আসা প্রায় ২৫ কোটি টাকার তহবিল আত্মসাৎ করেন।
১৪. একটা বিষয় গভীরভাবে খেয়াল করেন, প্রশাসনের একজন police কর্মকর্তা মনিরুল যদি রোহিঙ্গাদের চ্যারিটির টাকাই এভাবে আত্মসাৎ করতে পারেন, তবে তার আশ্রয়দাতা শেখ হাসিনা এবং তাঁর মন্ত্রীরা ও ওপরের মহল মিলে দেশজুড়ে কী বিপুল পরিমাণ মেগা দুর্নীতি ও অর্থ লোপাট করেছে, তা সহজেই অনুমান করা যায়।
১৫. দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক অনুসন্ধানে সাবেক এই এসবি প্রধান মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী সায়লা ফারজানার নামে রাজধানী ঢাকার মিরপুর ও উত্তরাসহ বিভিন্ন অভিজাত এলাকায় অন্তত ৫০টি বিলাসবহুল ফ্ল্যাট থাকার চাঞ্চল্যকর তথ্য মিলেছে।
১৬. এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে অর্জিত অর্থ আড়াল করতে তিনি তাঁর শ্যালক ও অন্যান্য আত্মীয়-স্বজনদের নামে বেনামে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি, প্লট ও জমির পাহাড় গড়েছেন বলে আইনি নথিতে উল্লেখ রয়েছে।
১৭. দুদকের জব্দ করা নথিতে মনিরুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্টে কিছু ব্রিটিশ পাউন্ডের (বৈদেশিক মুদ্রা) সন্ধান মিলেছে, যার কারণে যুক্তরাজ্যে বা লন্ডনে তাঁদের কোনো গোপন অর্থ বা সম্পদ পাচার হয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে তদন্তকারী দল।
১৮. অবৈধ সম্পদ অর্জন, এনজিওর তহবিল আত্মসাৎ এবং শ্যালকের অ্যাকাউন্টে হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মনিরুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে।
Osman Gani Kamal's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।