যেভাবে কাজ করবে
‘ট্যাপ টু শেয়ার’ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ফাইল পাঠানোর জন্য আশপাশের ডিভাইসের তালিকা খোঁজা বা পেয়ারিং কোড মনে রাখার প্রয়োজন না হয়। ফোন দুটি কাছাকাছি আনলেই শেয়ার করার প্রক্রিয়া শুরু হবে।
ছবি, ভিডিও বা অন্য কোনো ফাইল শেয়ার করতে গ্যালারি কিংবা ফাইল ম্যানেজার থেকে শেয়ার মেনু খুলে ফোনটি প্রাপক ডিভাইসের কাছে নিলেই ট্রান্সফার শুরু হবে। আলাদা করে ডিভাইস খোঁজা বা পেয়ারিংয়ের অনুরোধ পাঠানোর প্রয়োজন হবে না।
সেটিংস ও নিরাপত্তা
অনাকাঙ্ক্ষিতভাবে ফাইল বা তথ্য আদান-প্রদান ঠেকাতে ব্যবহারকারীরা সিস্টেম সেটিংস থেকে ‘ট্যাপ টু শেয়ার’ সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। ফিচারটি ব্যবহারের সময় দুই ফোনের ওয়্যারলেস সংযোগ চালু এবং ডিভাইস দুটি আনলক থাকা বাধ্যতামূলক।
যেসব ফোনে পাওয়া যাচ্ছে
গুগল পিক্সেল ৬ ও পরবর্তী মডেলগুলোতে ইতোমধ্যে ফিচারটি ব্যবহার করা যাচ্ছে। শিগগির এটি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা, ফোল্ড ৮ ও ফ্লিপ ৮ মডেলেও যুক্ত হবে।
গুগল জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ আরও বেশ কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘ট্যাপ টু শেয়ার’ সুবিধা সম্প্রসারণ করা হবে। তবে এটি কুইক শেয়ারের বিকল্প নয়; বরং ফোন দুটি কাছাকাছি এনে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার শুরু করার একটি সহজ মাধ্যম।