প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৬, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৬, ৮:০৮ পি.এম
প্রেম করেন সানি-ডিম্পল কিন্তুএকসঙ্গে ক্যামেরায় না
-
অনলাইন১৮ জুন ২০২৬ ১৮ : ২১
কেরিয়ারে যতই লাইমলাইটে থাকুন না কেন, ব্যক্তিগত জীবনকে সবসময়ই ক্যামেরার আড়ালে রাখতেই ভালবাসেন সানি। পরিবার বা নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি সংবাদমাধ্যমে মুখ খোলেন না বললেই চলে। তা সত্ত্বেও, বলিউডের ইতিহাসে অভিনেত্রী ডিম্পল কপাডিয়া-র সঙ্গে ওঁর দীর্ঘদিনের চর্চিত সম্পর্ক নিয়ে গুঞ্জন আজও মাঝেমধ্যেই মাথাচাড়া দেয়। শোনা যেত, আটের দশক থেকে একটি ছবির সেট থেকে আলাপ এবং তারপরেই গভীর প্রেম সানি-ডিম্পলের। এবং তাঁদের মধ্যে সেই সম্পর্ক আজও নাকি বহাল তবিয়তে বর্তমান!
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের সানি-ডিম্পলের পুরোনো দিনের গোপন খবরের ওপর থেকে পর্দা সরালেন প্রখ্যাত প্রবীণ আলোকচিত্রী রমাকান্ত মুন্ডে। বর্তমানের ‘পাপারাজ্জি কালচার’ এবং সোশ্যাল মিডিয়া আসার বহু বছর আগে কীভাবে বলি তারকারা সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করতেন এবং সানি-ডিম্পলকে নিয়ে কী ‘অলিখিত নিয়ম’ ছিল, তা ফাঁস করেছেন তিনি।
বড় ধামাকা নিয়ে আসছেন আমির-সানি! কী হতে চলেছে?
এক সাক্ষাৎকারে রমাকান্ত মুন্ডে জানান, সেই সময় বিনোদন দুনিয়ার সাংবাদিকদের মধ্যে একটা অলিখিত বা না-বলা নিয়ম ছিল, যা সবাইকে মেনে চলতে হতো। আর তা হলো— সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়াকে কখনওই এক ফ্রেমে বন্দি করা যাবে না।রমাকান্তর কথায়, “কখনও কখনও ওঁরা কোনও সিনেমার সেটে, কোনও ইভেন্টে বা কোনও অনুষ্ঠানে একসঙ্গেই আসতেন, একসঙ্গেই থাকতেন। কিন্তু ওঁরা দু'জনেই ওঁদের একসঙ্গে ছবি তোলা একদম পছন্দ করতেন না। মিডিয়ার প্রত্যেকে এই বিষয়টি খুব ভাল করে জানত।”
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত