ঘটনাস্থলে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সালেহ মোহাম্মদ রায়হান কালের কণ্ঠকে জানান, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। কারণ পাঁচটি সুইসাইড নোট তার পকেটে পাওয়া গেছে।
দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো অফিসের বর্তমানে দায়িত্বে থাকা সুমন চৌধুরীর নামে সুইসাইড নোট লেখা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানায়, ‘সুইসাইড নোট’-এ বলা হয়—‘তোমার সঙ্গে একসাথে দেড় যুগ কাজ করেছি। কখনো কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করিও। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। যদি পারো দৈনিক সমকাল পত্রিকায় আমার পাওনা টাকা আদায় করে তোমার বৌদির হাতে দিও।’
‘সুইসাইড নোট’ তার স্ত্রী প্রিয়াংকাকে উদ্দেশ করেও লেখা হয়েছে বলে দাবি করে পুলিশ জানায়, ‘প্রিয়াঙ্কা আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতিকে (পুলক চ্যাটার্জির মেয়ে) দেখে রেখো এবং লেখাপড়া চালিয়ে যেও। দীপকের (পুলক চ্যাটার্জির ভাই) সঙ্গে থেকো ও তোমাদের আগলে রাখবে।’
পুলক চ্যাটার্জির ভাই দীপক চ্যাটার্জিকে উল্লেখ করে ‘সুইসাইড নোট’ লিখেছেন বলে দাবি করেছে পুলিশ—‘আমাকে ক্ষমা করিস। তোর ওপর অনেক বোঝা চাপিয়ে গেলাম। প্রিয়াঙ্কা (পুলক চ্যাটার্জির স্ত্রী) ও প্রকৃতিকে (পুলক চ্যাটার্জির মেয়ে) আগলে রাখিস।’
পুলিশ জানায়, বরিশাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে উল্লেখ করে ‘সুইসাইড নোট’-এ লেখা হয়েছে—‘আমি যেহেতু স্বেচ্ছায় আত্মহত্যা করেছি তাই ময়নাতদন্তের প্রয়োজন নেই। প্রশাসনিক ঝামেলা ছাড়া আমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করিও। তোমার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। আমার স্ত্রী প্রিয়াংকা ও প্রকৃতির খেয়াল রাখিও। বিদায়।’
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত