তবে স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বৈলছড়ি গ্রামীণ ব্যাংক শাখার ফটকের সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বৈলছড়ি গ্রামীণ ব্যাংক শাখার সেকেন্ড ম্যানেজার হুমায়ুন কবির জানান, দুর্বৃত্তরা ব্যাংকের ফটকের বাইরে সামান্য আগুন জ্বালিয়ে চলে যায়। এতে ব্যাংকের কোনো ক্ষতি হয়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাঁশখালীতে যাতে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা না ঘটে, সেদিকে পুলিশের কঠোর নজরদারি রয়েছে।