প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:১৮ এ.এম
বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছে ৷ সরকার তাকে জেলে নিছে
অনলাইন মঙ্গলবার২৭অক্টোবর২০২৬
এই মেয়েটার নাম সাথি আক্তার৷ সে ময়মনসিংহের মেয়ে। বিএনপি সরকার তাকে জেলে নিছে কারণ সে লাইভে এসে বলছিল বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছে৷
সাথির ভালুকায় দুইটা বিউটি পার্লার রয়েছে। গত দুই মাসে তার প্রতিষ্ঠান থেকে বার বার চুরির ঘটনা ঘটেছে। একবার তার পার্লারের এসির তার কেটে নিয়ে গেছে৷ দুইদিন আগে তার পার্লারে অনেক দূর থেকে টেনে আনা ২ কয়েল তার কেটে নিয়ে গেছে, যার দাম ২৪ হাজার টাকা।
সে কিছুদিন আগে একটি পরিচিত শোরুম থেকে বাকিতে এক জোড়া জুতা কিনেছে, বাসার দরজা থেকে সেই জুতাও চুরি হয়ে গেছে।
এসব ঘটনায় সে ত্যাক্ত বিরক্ত হয়ে ফেসবুকে একটি লাইভ করে, সেখানে সে তার নিজের জুতা দিয়ে নিজের কপালে ও হাতের বৃদ্ধ আঙুলে আলতো করে বারি দেয় আর আফসোস করে বলতে থাকে৷ এত আশা করে বিএনপিকে ভোট দিয়েছিলাম কিন্তু এখন ছিঁচকে চুরের জ্বালায় অতিষ্ঠ, ব্যবসা করতে পারছি না, প্রশাসনও এসব চোরদের থামাতে পারছে না।
আমি সাথি আক্তারের লাইভ দেখলাম, সে এই সব বিষয়ে তার সাধারণ মতামত জানিয়েছে, এক্সট্রিম কিছুই ছিল না।
কিন্তু সেই লাইভ দেখে স্থানীয় কিছু বিএনপির নেতা কর্মী তার পার্লারে যেয়ে তাকে জেড়া করা শুরু করে, এতে হৈচৈ লেগে যায়। তখন পাশের দোকানদাররা পুলিশে ফোন দিলে পুলিশ সাথি আক্তারকে নিয়ে যায়।
সাথি আক্তারের দোষ কি বলবেন কেউ? সে তো কোন ক্রাইম করে নাই, রাষ্ট্র বা সারকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র করে নাই, সে তার নিজের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করছে। তাহলে তাকে জেলে নেওয়া হলো কেন? কেন তার সাথে এমন হচ্ছে! জবাব আছে কারো?
জনতার আদালত's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত