গত বুধবার আমাদের চোখের সামনে বিশ্বের একটা মৌলিক দৃশ্যপট পাল্টে গেল প্রতীকীভাবে। আমেরিকা নেমে গেল দুই নম্বরে, আর চীন উঠে এলো এক নম্বরে।
১৯৬১ সালের পর এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রুজ বিমানবন্দরে হাজিরা দিলেন কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে। মাত্র কয়েক মাস আগে বেইজিংয়ে কিন্তু ট্রাম্পকে স্বাগত জানান পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা।
ট্রাম্প শুধু নিজে যাননি, শির জন্য লাল গালিচা বিছিয়ে দাঁড়িয়েছিলেন।
শুধু এতেই ট্রাম্পের অধোপতন স্পষ্ট হয়নি। হয়েছে ভাষার পরিবর্তনেও।
বছরের পর বছর ট্রাম্প চীনকে যেসব অকথ্য ভাষায় চোপা করে এসেছেন সেসব এবার হাওয়া। বলতেন, চীন একটা চোর, একটা প্রতারক, আমেরিকাকে ধর্ষণকারী এবং শত্রু দেশ। এবার কী বলেছেন জানেন? বলেছেন, শি হলেন, “Great gentleman.”
বললেন, চীনের সঙ্গে তার আছে, “Very good trading relationship.”
আর দুই দেশের মধ্যে নাকি “Truly great friendship.” বিদ্যমান আছে।
হা হা হা, বাংলা প্রবাদ একটু এদিক ওদিক করে বলতে হয়, ঠ্যালায় পড়লে বিলাই খালি গাছে না, মান্দার গাছেও ওঠে।
(নোট: মান্দার গাছে কাঁটা থাকে। আগ্রহীরা আল জাজিরার রিপোর্ট পড়তে পারেন। ওতে আমেরিকা কোন ঠ্যালায় মান্দার গাছে উঠলো বিস্তারিত আছে।)