প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৬, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৬, ১০:০২ পি.এম
বুড়ো ভিখারিকে হত্যা :৪০ হাজার টাকা ছিনিয়ে নিল
ভিখারির চাল চুরি করা নিয়ে এই উপমহাদেশে একটি বিখ্যাত ছবি নির্মাণ করেছিলেন ভারতীয় চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত। ছবিটির নাম 'নিম অন্নপূর্ণা'। জীবনে যে কয়টি ছবি দেখেছি এই ছবির দৃশ্যগুলো ভোলা যায় না। কারণ ছবির প্রতিটি শর্ট ছিল ক্ষুধার সঙ্গে সম্পর্কিত।
দারিদ্র্যকে কতটা ভয়াবহ ও নির্মমভাবে চলচ্চিত্রে যে তুলে আনা যায় তার প্রমাণ তিনি।
ছবির শেষে দেখা যায়, বুড়ো ভিখারিকে হত্যা করে তার ঝুলি থেকে চাল চুরি করে স্বামী-কন্যাদের ক্ষুধা মেটাতে পারলেও নিজে সেটা খেতে পারছে না। বরং বমি করছে। ভিখারি মরে যাবার পর অপরাধবোধে আক্রান্ত হন মহিলা। গল্পটি কমল কুমার মজুমদারের।
একই ঘটনা ঘটলো আমাদের দেশে বুবির ক্ষত্রে। তাকে ঘুম থেকে উঠিয়ে পিটিয়ে মেরেছে দুর্বৃত্তরা। তার কাছে ৪০ হাজার টাকা ছিল। ছিনিয়ে নিয়ে গেলো। ২৫ বছর ধরে বুবি ওই টাকা জমিয়েছিলেন ভিক্ষা করে, প্লাটফর্ম পরিষ্কার করে। ২৫ বছর আগে ট্রেনে চড়ে মেথিকান্দা স্টেশনে এসেছিলেন বাক্প্রতিবন্ধী বুবি।
সমাজ, রাষ্ট্র ও দারিদ্র্য বুঝতে সেমিনার লাগে না, এসব ঘটনাই দলিল হয়ে থাকে যুগের পর যুগ।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত