প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:১৬ পি.এম
বেলুচিস্তান স্বাধীন?:শেখ মুজিবুর রহমানের ছয় দফার উদাহরণ
বেলুচিস্তান স্বাধীন হলে স্বাধীনতাকামী নেতৃত্বের ভাষ্য অকপটে তুলে ধরবে কি বালুচ জনজাতি? যদি নাও তাদের পাঠ্য পুস্তকে সেই তথ্য ঠাঁই পায় তবু ইতিহাসে যা লেখা হয়ে গেছে তাকে আর মোছা সম্ভব হবে না।
বালুচিস্তান নেশনাল পার্টির নেতা সরদার আক্তার মেঙ্গাল বেলুচ স্বাধীনতার প্রসঙ্গে শেখ মুজিবুর রহমানকে প্রকাশ্যে স্মরণ করেছিলেন। ২০১২ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্টে বেলুচিস্তান সংকট নিয়ে তিনি ছয়দফা উপস্থাপন করেন। ছয় দফা উপস্থাপনের পর তিনি বলেন, “আমার ছয় দফাকে শেখ মুজিবুর রহমানের ছয় দফার চেয়ে ভিন্ন বা কম গুরুত্বপূর্ণ মনে করা উচিত নয়।" একই সঙ্গে তিনি সতর্ক করেন যে, যদি এই দাবিগুলো উপেক্ষা করা হয়, তাহলে বেলুচিস্তান ও পাকিস্তানের "আলাদা পথে যাওয়া"-ই বাস্তবসম্মত হতে পারে। তৎকালীন ডন পত্রিকাসহ অন্যান্য সকল পত্রিকায় এটি প্রকাশিত হয়। তাকে বেলুচ বিদ্রোহী হিসেবে আখ্যায়িত করা হয় এবং তিনি নির্বাসিত হন।
নিউজ উইক পাকিস্তান মেঙ্গালের ছয়দফা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন বিখ্যাত ভূ-রাজনৈতিক গবেষক সালমান রফি শেখ। আরকাইভস নিউজ উইক পাকিস্তান তাদের প্রতিবেদনে বলে- ‘Author Sheikh lays out the issue succinctly. Citing Mengal’s six points, he notes that the disaffection in Balochistan led many to draw parallels with the “famous” six points of Sheikh Mujibur Rehman—the founding father of modern Bangladesh—that had proven a stepping stone to East Pakistan’s separation from then-West Pakistan.’ অর্থ াৎ লেখক সালমান রফি শেখ বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করতে গিয়ে মেঙ্গলের ছয় দফার উল্লেখ করেন। তিনি বলেন, বেলুচিস্তানের এই ক্রমবর্ধমান অসন্তোষ অনেক পর্যবেক্ষককে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা কর্মসূচির সঙ্গে তুলনা করতে উদ্বুদ্ধ করেছে, যা একসময় পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করেছিল।
এরপর ২০২৪ সালে ডা. মাহরাং বেলুচ-এর বক্তব্য ও সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। সেই বক্তব্যে তিনি শেখ মুজিবুর রহমানের উদাহরণ টেনে আনেন এবং বলেন যে, পাকিস্তান যদি বেলুচদের ন্যায্য রাজনৈতিক দাবি উপেক্ষা করতে থাকে, তাহলে পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিভিন্ন প্রতিবেদনে তাকে শেখ মুজিবের রাজনৈতিক সংগ্রাম ও বাঙালিদের আত্মনিয়ন্ত্রণের আন্দোলনের প্রসঙ্গ টানতেও দেখা যায়। তিনি এও বলেন যে আমরা বাঙালি নই....
বেলুচ জাতীয়তাবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে শেখ মুজিবুর রহমানের ছয় দফা ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে রাজনৈতিক তুলনা ও ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ শেখ মুজিব তাদের স্বাধীনতার আন্দোলনে এক প্রেরণাদানকারী শক্তি। তবে এর অর্থ এই নয় যে বেলুচ আন্দোলন বাংলাদেশের অনুকরণে পরিচালিত। রাজনৈতিক অধিকার এবং শাসক-শোষকের সম্পর্কের প্রশ্নে ১৯৭১ সালের অভিজ্ঞতাকে তারা যে একটি শিক্ষণীয় উদাহরণ হিসেবে বিবেচনা করেছে সেটি খুব গুরুত্বপূর্ণ। এই ইতিহাস ভবিষ্যতে কীভাবে স্মরণ বা ব্যাখ্যা করা হবে, তা তাদের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার ওপর নির্ভর করবে। কিন্তু আমি তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে মুক্তির আকাঙ্ক্ষাকে স্বাগত জানাই।
Ronjona Biswas's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত