প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ৪:২৫ পি.এম
মাদরাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন
অনলাইন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
নড়াইল সদর উপজেলায় মাদরাসাছাত্রকে ধর্ষণের মামলায় মেরাজ আলী (২৪) নামে এক শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কালিয়া বাকরী এলাকার আমানুল্লাহ হকের ছেলে। ঘটনার সময় তিনি নড়াইলের ওই মাদরাসাটিতে শিক্ষকতা করতেন।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ও ১১ জুলাই নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার জামিয়া রহমানিয়া তাইছিরুল উলুম মাদরাসায় ভুক্তভোগী শিক্ষার্থীকে আসামি তার নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি তার মা-বাবাকে না বলার জন্য ভয় ভীতি দেখান।
তবে বিষয়টি ওই শিশু তার পরিবারকে জানায়। পরে এলাকায় জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাদরাসা থেকে পালিয়ে যান। পরদিন ১২ জুলাই স্থানীয় লোকজন মিরাজ আলীকে আটক করে পুলিশে দেয়।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আজিবুর রহমান দণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মায়ের দায়ের করা মামলায় আসামি মিরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১