সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুমতি পরিবহনের ওই বাসটিতে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।’

এ বিষয়ে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মিরপুর-১ এ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চালক ও হেলপারকে মারপিট করছিল। পরে তাদের উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।