প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৯:৩৫ পি.এম
মোট খেলাপিঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।
অনলাইনসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে ২৩ নভেম্বর ২০২৬-এ প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ২০ হাজার ৮৪৯ কোটি প্রায় ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।
ব্যাংক খাতের প্রায় প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৪ টাকাই নাকি এখন খেলাপি

বেসরকারি ব্যাংকে বাড়লেও সরকারি ব্যাংকে সামান্য কমেছে

ঋণ পুনঃতফসিল ও বিশেষ নীতিগত সহায়তার অনুমোদন ও বাস্তবায়নে সময় লাগায় আপাতত নাকি খেলাপি ঋণ কমছে না।
এই খেলাপি ঋণের বড় অংশ প্রায় ৮৫ শতাংশ অল্প কয়েকটি ১৫টির মতো ব্যাংকে কেন্দ্রীভূত। নানাবিধ অর্থনৈতিক ও ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে বন্ধকি সম্পত্তি বিক্রি করে ঋণ আদায় করা নাকি কঠিন হয়ে পড়েছে। ক্রেতাও পাওয়া যাচ্ছে না।
ব্যাংকিং খাত থেকে বেরিয়ে যাওয়া বিপুল তহবিলের একটি অংশ উৎপাদনশীল খাতে ফিরে যায়নি। গেছে বেনামী সম্পদ, শেল কোম্পানিতে। আর বড় একটা অংশ বিদেশে পাচারকৃত চ্যানেলে আটকে আছে। ফলে ব্যাংকগুলোর মূলধন ও তারল্য দীর্ঘমেয়াদে এই ক্ষত। ঋণ আদায় ও সম্পদ পুনরুদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না হলে এই দুর্বলতার সুযোগে প্রক্সি অর্থনৈতিক নেটওয়ার্কগুলো নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করবে। একটা অংশ হুন্ডি ও রিভার্স মানি লন্ডারিং এর মাধ্যমে দেশের ভিতর রাজনৈতিক অস্থিরতা ও নাশকতায় অর্থায়নের ক্ষেত্রে রিভার্স ফ্লো হিসেবে কাজ করতে পারে। বিদেশে পাচার করে রাখা অর্থ হুন্ডি এজেন্টদের মাধ্যমে দেশের ভেতরের প্রক্সি ও মাঠপর্যায়ের এজেন্টদের হাতে পৌঁছে দেওয়ার ঝুঁকিও তৈরি হচ্ছে

ডিসক্লেইমার

বাংলাদেশের ব্যাংকিং খাতের সর্বশেষ আপডেট অনুযায়ী এটা লেখকের ব্যক্তিগত স্বাধীন চিন্তার মূল্যায়ন। কোন প্রমাণিত আইনি সিদ্ধান্ত নয়।
Bipasha Chakraborty's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত