ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক কমিটির (আইএমএফসি) এক বিবৃতিতে এসব কথা বলা হয়। কমিটির চেয়ারম্যান ও সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বিবৃতিটি প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, সংঘাত ও বাণিজ্য উত্তেজনা বাড়লে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে বিঘ্ন ঘটতে পারে। এতে পরিশোধিত জ্বালানি পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে এবং
নতুন ও উন্নত প্রযুক্তি বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনলেও তা নতুন ঝুঁকিও তৈরি করছে। বড় অর্থনীতিগুলোতে বন্ডের সুদের হার বাড়লে উচ্চঋণগ্রস্ত দেশগুলোর ওপর চাপ বাড়তে পারে। এসব বিষয় সামষ্টিক অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার দুর্বলতা আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেছে কমিটি।
বিবৃতিতে আরও বলা হয়, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন, জনসংখ্যার কাঠামোতে পরিবর্তন, ঘন ঘন চরম আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ এবং বৈশ্বিক অর্থনৈতিক বিভাজন সরকারের নীতিনির্ধারণকে আরও জটিল করে তুলছে।
এদিকে ঋণসংকট মোকাবিলা ও সংস্কার কার্যক্রমে এগিয়ে থাকা দেশগুলোকে সহায়তা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন সদস্যরা। বিশেষ গুরুত্ব দেওয়া হবে নিম্ন আয়ের দেশ, ঝুঁকিপূর্ণ মধ্যম আয়ের দেশ এবং সংঘাতকবলিত রাষ্ট্রগুলোকে। দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দিতে আইএমএফের দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি ট্রাস্টে অর্থায়ন বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত