প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ৪:০৫ পি.এম
যে মানুষ নিজে হজ্জ পালন করেছেন উনি আর যাই হোক ধর্মবিদ্বেষী না
অনলাইন শনিবার, ১০ অক্টোবর ২০২৬
যে মানুষ নিজে হজ্জ পালন করেছেন উনি আর যাই হোক ধর্মবিদ্বেষী না নিঃসন্দেহে...
এখন ধর্ম নিয়ে যৌক্তিক প্রশ্ন করলেও পাপ হয়ে যায় যার যাচাই বাছাই না করেই খুব সহজে মুসলিমরাই জুলুম শুরু করে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তাসনিম সিরাজ আপাকে এই নিকাব বিষয়ক ইস্যুতে ক্লাস নেয়া থেকে অব্যাহতি দেয়া হইছে উনাকে কোন বক্তব্য দেয়ার সুযোগ না দিয়েই...
এই সম্পর্কিত একটা সাংবাদিক সম্মেলনের ক্লিপ দেখলাম ভুক্তভোগী শিক্ষার্থীর... ক্লিপটা দেখে মানে শিক্ষার্থীর কথা শুনে বিষয়টাকে আমার জলবৎ তরলং লাগে নাই... খুব মনোযোগ দিয়ে যখন কথা শুনি, সেই কথার নির্যাস বুঝতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই...
পায়ের সাথে পা লাগায়ে ঝগড়া করেনা মানুষ, প্রভোক করতে থাকে অপরকে এবং টার্গেট করে প্রতিশোধ নেয় আবার ধরি মাছ না ছুই পানির মতো নাটকের জন্য তো ধর্ম দারুণ এক অস্ত্র... ভিডিও ক্লিপটা শুনে শুনে আমারডে বিষয়টা ফিশি লাগছে...
Tasneem Siraj Mahboob আপা যদি কোন ভুল কথা বলে থাকেন তবে সেইটা যাচাই বাছাই করে আপা'র বক্তব্য নিয়ে, সিন্ডিকেটের বাইরে অন্যান্য শিক্ষার্থীদের থেকে শুনে বুঝে তারপর বিভাগ কোন সিদ্ধান্ত নিতে পারতো কিন্তু না, কোন যাচাই বাছাই নাই, শিক্ষার্থীর ধর্মানুভূতিকে পুঁজি করে বিভাগীয় প্রধান একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন মামু বাড়ীর আবদার রক্ষার মতো...
এই যে অনিয়ম অনাচার দুর্নীতি চাটুকারিতা- তা যুগের পর যুগ ধরে দেখতেছি... সরকার বদলে যায় কিন্তু এসব বদমাইশি বদলায় না....
এইসব অসভ্যতার বিহিত হওয়া প্রয়োজন...
এই বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত এবং সুবিচারের দাবী জানাই, একইসাথে এইসব অসভ্যতার প্রতিবাদ জানাই ও প্রতিকার চাই....
শামীম আরা নীপা's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত