প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১১:৫৭ পি.এম
যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা আতঙ্কে দেশ ছেড়েছেন
যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা আতঙ্কে দেশ ছেড়েছেন
অনলাইন সোমবার,২৬অক্টোবর ২০২৬
যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা শাহজালাল রুমি। ছবি: সংগৃহীত
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশ ছেড়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৬ আক্টোবর) রাতে রুমির পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে কালবেলা।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশে আর নেই। এগুলো নিয়ে রুমি আর ভাবছেন না।
মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর
তিনি কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে রুমি বলেছিলেন, ‘একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।’
এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।
এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন ভুক্তভোগী শিশুর পিতা শাহজালাল রুমি।
পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পরপরই শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এরপর মাদ্রাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী শিশুর পিতাকে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের আসামি করা হয়।
এই পাল্টা মামলা দায়েরের পর থেকেই মূল
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত