ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পান তারা। প্রথমে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় উত্তরা স্টেশন থেকে যাওয়া দুটি ইউনিট। এরপর ঘটনাস্থলে আরো দুটি ইউনিট পাঠানো হয়।
গত বছরের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় উড়োজাহাজ চলাচল বন্ধ থাকে। আগুন নেভাতে গিয়ে আহত হন আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন।