-
অনীত একা নন। ছবির সেটে খাবারের মান নিয়ে এর আগেও সরব হয়েছেন বলিউডের একাধিক অভিনেতা ও কখনও আবার তারকাদের সঙ্গে অন্য কর্মীদের খাবারের মানের তফাত নিয়েও প্রশ্ন উঠেছে।
২০২৫ সালের অগস্টে লেহ-তে ‘ধুরন্ধর’ ছবির শুটিং চলাকালীন খাবারে বিষক্রিয়ার শিকার হন প্রায় ১২০ জন কলাকুশলী। তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সে সময়ে হাসপাতালের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছিলেন, “শুটিংয়ের জায়গায় খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সেই খাবার খাওয়ার পরেই তাঁদের পেটের গোলমাল, বমি এবং ডায়ারিয়া শুরু হয়।”
-
‘তুমি এই ব্রহ্মাণ্ডের উপহার’, অনীতকে নিয়ে আবেগঘন মন্তব্য অহানের! তবে কি সম্পর্কের জল্পনায় পড়ল সিল মোহর?
শুধু খাবারের মান নয়, তারকাদের সঙ্গে সাধারণ কলাকুশলীদের খাবারের ব্যবধান নিয়েও সরব হয়েছেন অভিনেতা গোবিন্দ নামদেব। তাঁর অভিযোগ, ছবির সেটে অনেক সময়ে তারকা ও গুরুত্বপূর্ণ কর্মীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা থাকে। অন্য দিকে, তুলনায় কম পরিচিত অভিনেতা এবং কলাকুশলীদের ভাগ্যে জোটে নিম্নমানের খাবার। একই অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন অভিনেত্রী অর্চনা পূরণ সিংহও। তাঁর অভিযোগ, কিছু প্রযোজনা সংস্থা খরচ বাঁচাতে কলাকুশলীদের খাবারের পরিমাণ পর্যন্ত বেঁধে দেয়।
ছবির সেটে এক দিকে তারকাদের জন্য দামি খাবার, অন্য দিকে সাধারণ কলাকুশলীদের খাবারের মান নিয়ে অভিযোগ— এই বৈষম্যই নতুন করে আলোচনায় উঠে এসেছে অনীতের মন্তব্যের পর।