ক্রিস্টিন ফেয়ার: আমি খুবই বাস্তববাদী একজন মানুষ। আমি মাঠপর্যায়ের প্রকৃত তথ্যগুলো দেখতে পছন্দ করি। মাঠপর্যায়ের বাস্তবতার একদিকে এটা রয়েছে যে এটি ছাত্রদের ও বিএনপির একটি রাজনৈতিক দাবি যে ভারত যেন হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়। বিওবিসিতে ভারতের হাইকমিশনারকে এটিই প্রথম প্রশ্নও করা হয়েছিল। কিন্তু আসল প্রশ্ন হলো তিনি বাংলাদেশে ফিরে এলে কী ঘটবে?
বাংলাদেশের বাস্তবতায় বোঝা যায় যে একজন নারীকে ফাঁসি দেওয়া বেশ কঠিন। তাহলে প্রশ্ন, জেলে গিয়ে তিনি কী করবেন? তারপর হাসিনা যদি জেলে মারা যান, তবে তিনি অনেকের কাছেই একজন ‘শহীদ’ হয়ে উঠবেন। আমি বলব যে শেখ হাসিনা যদি ফিরে আসেন এবং দেশে মারা যান, তবে বাংলাদেশের রাজনীতিতে তা সমস্যার তৈরি করতে পারে। ভারতের দৃষ্টিকোণ থেকে বললে বলতে হয় ভারত চাইবে যে তিনি ভারত ছেড়ে চলে যান। কিন্তু আবার কোনো দেশ তাঁকে নিতে রাজি হবে না। সেটাও একটা ইস্যু। এই অবস্থায় ভারত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না।
ক্রিস্টিন ফেয়ার: কারণ হাসিনা ক্ষমতায় থাকাকালীন পুরোটা সময় ভারতের একজন মূল্যবান সম্পদ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। মনে রাখা প্রয়োজন যদি সংশ্লিষ্ট ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তবে কোনো প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) প্রযোজ্য হয় না। সে ক্ষেত্রে (রাজনৈতিক মামলার ক্ষেত্রে) তাঁকে হস্তান্তর করার জন্য একটি আইনি প্রক্রিয়া চালাতে হবে। তবে বাংলাদেশের জন্য, তিনি বাংলাদেশে মারা যাওয়ার চেয়ে ভারতে শেষনিশ্বাস ত্যাগ করা ভালো।
এখন এখানে আরও একটি কথা বলা দরকার। ভারতে তিব্বতের দালাই লামা বা অং সান সু চি (যদিও তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাসনে ছিলেন না), তাঁরা ছিলেন। অতএব এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ভারতের। ভারত যখন তাদের দেশে থাকা কোনো নেতাকে নীরব রাখতে চায়, তখন তারা তা করতে পারে।
তাই প্রশ্ন হলো, কেন ভারতীয় কর্তৃপক্ষ হাসিনাকে উসকানিমূলক সংবাদ সম্মেলন করার সুযোগ দিচ্ছে? এটিই সেই প্রশ্ন যা করলে আমাকে বলা হয়, ‘হ্যাঁ, আমরা তাঁকে থামাতে পারি না, এটি খুবই কঠিন।’ কিন্তু আপনি যখন দালাই লামাকে চীন নিয়ে মন্তব্য বন্ধ করতে বলেন, তিনি তা শোনেন। অং সান সু চির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাহলে হাসিনাকে নীরব রাখা কেন এত কঠিন? আমি মনে করি আন্তর্জাতিক রাজনীতির চেয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই এই প্রশ্নের উত্তর রয়েছে
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত