প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ৮:০৪ পি.এম
শেখ হাসিনার সঙ্গে বৈঠক, ভারত সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
অনলাইন শনিবার, ২৯ আগস্ট ২০২৬
হাসিনার সঙ্গে বৈঠক, ভারত সফরে শি
নিজস্ব সংবাদদাতা
বেইজিং | ২৮ আগস্ট ২০২৬
সাত বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া সফরের আনুষ্ঠানিক কর্মসূচি হলেও শেখ হাসিনার সঙ্গে বৈঠকই তার ভারত সফরের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে বেইজিংয়ের একাধিক সূত্র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪কে সাউথ ব্লকের তিনটি সূত্র জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌঁছে শেখ হাসিনার সঙ্গে পরপর দুটি বৈঠক করবেন শি। প্রথম বৈঠকে শেখ হাসিনার সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর শুধু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন শি জিনপিং।
কূটনৈতিক সূত্রগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪–কে জানিয়েছে, বৈঠকে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা, জানুয়ারিতে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়া এবং একই সাথে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে জাতিসংঘের গঠনতন্ত্র সংস্কার বিষয়ে আলোচনা হবে।
তবে বেইজিং কেন্দ্রিক সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে ফিরতে চাওয়া লাখ লাখ নেতাকর্মীর জন্য আন্তর্জাতিক অর্থায়নে বিনা ভাড়ায় বিশেষ বিমান ও জাহাজের বহর, নিরাপত্তার জন্য বঙ্গোপসাগরে জাতিসংঘ কমান্ডো বাহিনীর পাহারায় বিশেষ ‘নৌ-করিডোর’ এবং কার্যপরিচালনার সুবিধার্থে জাতিসংঘের একটি প্যারালাল সচিবালয় নয়াদিল্লি বা ঢাকায় স্থাপনের খসড়া রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।’
বৈঠক শেষে তিনি ব্রিকস সম্মেলনের কর্মসূচিতে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও তাঁকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না। তবে বিশ্বনেতাদের সঙ্গে হাসিনাও ব্রিকস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন, পুরো অনুষ্ঠানে যুক্ত থাকবেন ডেডিকেটেড অনলাইন অডিও কলে ।
সাউথ ব্লকের প্রভাবশালী নীতিনির্ধারক ড. সুনির্বোধ বিমূঢ়িয়া নিশ্চিত করেছেন, শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠকটি এতটাই গুরুত্বপূর্ণ যে, ব্রিকস সম্মেলনের বিভিন্ন সেশনের সময়-সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
© The New York 24 | Real News, Twisted Truths
@ content category: deadpan
The New York 24's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত