প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৯:০৯ পি.এম
শেখ হাসিনা দেশে ফেরা: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ভারত এক সাঙ্গে
অনলাইন শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নে শুধু ঢাকার সঙ্গে যোগাযোগে সীমাবদ্ধ নেই ভারত। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়ার মতো প্রভাবশালী আন্তর্জাতিক শক্তির সঙ্গেও কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ঢাকায় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন পূর্ণমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ঢাকায় দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম। একদিনে ঢাকাস্থ পাঁচ দেশের কূটনীতিকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আলাদা বৈঠক কূটনৈতিক অঙ্গনে তাই নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনের কূটনৈতিক প্রতিনিধিদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকগুলোকে কেন্দ্র করে আলোচনায় এসেছে শেখ হাসিনার ফেরার ঘোষণা, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা আর এ বিষয়ে ভারতের সম্ভাব্য কূটনৈতিক ভূমিকা। সাম্প্রতিক সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনারের ধারাবাহিক যোগাযোগ, দিল্লিতে তাঁর উচ্চপর্যায়ের বৈঠক, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ—সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ভারতের কূটনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে চরম প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের দিন দেশে ‘ইতিহাসের বৃহত্তম’ জনসমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে কূটনৈতিক, রাজনৈতিক পরিস্থিতির অগ্রগতি নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় কূটনীতিকেরা। এসব নিয়েই সাজানো হয়েছে সুখবর ডটকমের প্রতিবেদন। সময় থাকলে বিস্তারিত পড়তে পারেন। লিংক—
Hasan Shantonu's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত