প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১১:৩৬ পি.এম
শেখ হাসিনা নির্বাসন থেকে আবার প্রধানমন্ত্রী:সোনিয়া গান্ধী
অনলাইন শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ভারতের কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী লিখেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর শেখ হাসিনা যখন ভারতে নির্বাসনে ছিলেন, তখন তাঁর সঙ্গে আমার প্রথম দেখা হয়। এরপর তিনি দেশে ফিরে চারবার প্রধানমন্ত্রী হয়েছেন। তাঁকে আবারও বাংলাদেশ থেকে নির্বাসিত হতে হয়েছে। অনেকে বলছেন, এখানেই তাঁর রাজনীতির সমাপ্তি। কিন্তু অতীতের পুনরাবৃত্তি আবার ঘটবে কি না, কে জানে! তেমনটি ঘটলে অবাক হওয়ার কিছু নেই।’
সোনিয়া গান্ধীর নতুন আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ গত ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে। ৫৪৪ পৃষ্ঠার বইটিতে তাঁর ব্যক্তিগত জীবন, গান্ধী পরিবারের রাজনৈতিক ইতিহাস এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁর সম্পর্কের বিবরণ রয়েছে। এতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সঙ্গে গান্ধী পরিবারের দীর্ঘদিনের সম্পর্কের কথাও উঠে এসেছে।
পুনশ্চ:
সোনিয়া গান্ধীর লেখায় একটা তথ্য বিভ্রাট আছে।সচেতন পাঠকের তা চোখে পড়বে। কিন্তু আমি তো সোনিয়া গান্ধীর লেখা পরিবর্তন করতে পারি না।
Shakhawat Nayon's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত