প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:৩৩ পি.এম
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
অনলাইন শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ সময় আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিডিনিউজ-এর চিফ রিপোর্টার সুমন মাহমুদ আজ রাত ৮টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘স্ট্রোকের পর তৌফিক ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ ছিল বলে আমরা শুনেছি। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি মারা গেছেন।
দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ তৌফিক ইমরোজ খালিদী। ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১