প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৬:৩৪ পি.এম
সাখাওয়াত হোসেন সাহেব এত ভয় পেলেন কেন?
অনলাইন মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাখাওয়াত হোসেন সাহেব এত ভয় পেলেন কেন? আজকে উনি বললেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে সামনে আমাদের বড় বিপদ আছে। গতকালই দেখেছেন (গুলশানে আওয়ামী লীগের মিছিল) তার একটা নমুনা...
সাখাওয়াত সাহেব কি চান আওয়ামী লীগ কোনদিন মিছিল করতে পারবে না? রাজনীতি করতে পারবে না? জুলাই সনদে কি লিখে রেখেছেন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে দেয়া হবে না? এই ফ্যাসিবাদের নাম জুলাই সনদ? জুলাই সনদের কোথাও এই কথা লেখা নেই। তাহলে আওয়ামী লীগের মিছিল দেখে ভয় পাওয়ার কি আছে? আওয়ামী লীগ রাজনীতি করলে আপনাদের বিপদ কি?
আপনারা কারা সাখাওয়াত হোসেন সাহেব? মানুষ তো বুঝে গেছে। বাংলাদেশের জন্মের নেতৃত্ব দেয়া একটা দলকে রাজনীতি করতে দিবেন না এই খায়েশ স্বাধীনতার পর পরই শুরু হয়েছিল। বারবার সেই চেষ্টা হয়েছে। দুঃখ আওয়ামী লীগ বুঝে না যখন তারা ক্ষমতায় থাকে তারা একাই ক্ষমতায় থাকে। কিন্তু যখন তারা হারে তখন পুরো বাংলাদেশের নিউক্লিয়াস ধরে টান পড়ে!
জুলাই সনদ বলতে আসলে তারা মনে মনে ঠিক করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ফল স্বরূপ ৭২ এর সংবিধানের যে বাংলাদেশ তার বিপরীত শক্তিরাই সরকারি বিরোধী দল হয়ে দেশ চালাবে। গুলশানের আওয়ামী লীগের মিছিল দেখে তাই ভয় পেয়ে গেছে!
নাহ, আওয়ামী লীগ এসে আপনাদের ধরে ধরে ফাঁসি দিবে না। চোখের বদলে চোখ নিলে তো পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে। আপনারা জাস্ট মুক্তিযুদ্ধের বাংলাদেশে অপ্রাসঙ্গিক অকার্যকর হয়ে যাবেন!
-সুষুপ্ত পাঠক
১২ সেপ্টেম্বর, ২০২৬
সুষুপ্ত পাঠক's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত