প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৮:৫৩ পি.এম
স্মরণ : জাঁদরেল অভিনেতা সাইফুদ্দিন
অনলাইন রবিবার,২৭সেপ্টেম্বর২০২৬
জাঁদরেল অভিনেতা সাইফুদ্দিন
----------------------------------------------------
অভিনেতা সাইফুদ্দিন আহমেদ, যিনি শুধু সাইফুদ্দিন নামেই চলচ্চিত্র অঙ্গনে অধিক পরিচিত ছিলেন। অভিনয় করেছেন নিয়মিত টেলিভিশন নাটকেও।
জন্ম আসামের ধুবরিতে ১৯২৭ এ
১৯৫৬ সালে আব্দুল জব্বার খান নির্মিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বাংলা ও সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনেতা হিসেবে অভিষেক ঘটে।
তিনি ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত চলচ্চিত্রে নিয়মিত ছিলেন। এসময় তিনি প্রায় চারশো চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে মুখ ও মুখোশ, স্বপ্ন দিয়ে ঘেরা, চাওয়া পাওয়া, আঁকাবাঁকা, ময়নামতি, এতটুকু আশা, নীল আকাশের নীচে, জলছবি, মধু মিলন, বধু বিদায়, আরাধনা, সুন্দরী, শহর থেকে দূরে, শেষ উত্তর, বড় ভাল লোক ছিল, দহন, অভিমান, কুমারী মন প্রভৃতি।
অভিনেতা সাইফুদ্দিন ১৯৭৯ সালে পরিচালক আমজাদ হোসেনের 'সুন্দরী' চলচ্চিত্রে একজন মেথরের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
সাইফুদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম। তাঁদের পরিবারে এক ছেলে ও তিন মেয়ে। চলচ্চিত্র পরিচালক আবদুল জব্বার খান সম্পর্কে তাঁর ভগ্নিপতি।
২০১০ সালের ২৭ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান ও জাঁদরেল এই অভিনেতার প্রয়াণ ঘটে। শ্রদ্ধাঞ্জলি।
-- মেসবা খান
Mesba Khan's Post
\ মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত