রোববার (২৫ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে জুয়েলকে চেয়ার এবং কিল ঘুষি লাথি দিয়ে রক্তাক্ত করে শাহেদ ও তার অনুসারীরা। ইতোমধ্যে হামলা ও মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, এর আগে শাহেদ ও জুয়েলদের মধ্যে মোবাইল কেনবেচা নিয়ে মারামারি হয়। সেই ঘটনার রেশ ধরে সদর হাসপাতাল প্রাঙ্গণে জুয়েলকে শাহেদ মারধর শুরু করে। পরে মারধর থেকে রক্ষা পেতে জুয়েল সদর হাসপাতালের ভেতরে গেলে, সেখানে গিয়ে তাকে মারধর করে শাহেদ।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। ছাত্রদল নেতা সাহেদকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল বলেন, হাসপাতালে হামলার বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় হামলার চিত্র সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। হাসপাতালের ভেতরে কোনো ধরনের সংঘর্ষ বা মারামারির ঘটনা ঘটলে কিংবা এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।