প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৮:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১:০০ এ.এম
পাহাড়ের আড়াল থেকে সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর প্রকাশ্যে ব্রাশফায়ার
অনলাইন সোমবার,২৬অক্টোবর ২০২৬
পাহাড়ের আড়াল থেকে সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর প্রকাশ্যে ব্রাশফায়ার শুরু করে! এই ঘটনায় হতবাক হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
আজ রাঙামাটির সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী UPDF।
সকালে নিজেদের আধিপত্য বিস্তার করতে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ডাকে এই উপজাতীয় সন্ত্রাসী গোষ্ঠী। ফলে সাজেক ভ্যালিতে প্রায় ২,০০০ নিরীহ পর্যটক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েন।
পর্যটকদের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের বিশেষ এসকোর্টে (নিরাপত্তাবেষ্টনী) গাড়ি বহর খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়। বেলা ১১টার দিকে উজোবাজার পৌঁছালে সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়।
আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড সরাতে গেলে, পাহাড়ের আড়াল থেকে সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর প্রকাশ্যে ব্রাশফায়ার শুরু করে!
সাধারণ পর্যটকদের জীবন বাঁচাতে সেনাবাহিনী ও পুলিশ মুহূর্তের মধ্যে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। প্রায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে। সেনাবাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা গভীর পাহাড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
অআনুষ্ঠানিক তথ্যানুযায়ী, নাগরিকদের রক্ষা করতে গিয়ে ২ জন সেনাসদস্য আহত হয়েছেন। তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
সেনাবাহিনীর সাহসিকতা ও সুকৌশলী পদক্ষেপের কারণে একটি পর্যটকবাহী গাড়িরও কোনো ক্ষতি হয়নি! সব পর্যটককে সফলভাবে উদ্ধার করে দীঘিনালায় নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর উচিত অবিলম্বে পাহাড়জুড়ে বড় ধরনের ক্র্যাশ প্রোগ্রাম বা যৌথ অভিযান চালানো। আজই যদি এদের শক্ত হাতে নির্মূল করা না হয়, তবে ভবিষ্যতে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর মতো এরা আরও আধুনিক অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে দেশের সার্বভৌমত্বের ওপর বড় হুমকি হয়ে দাঁড়াবে।
Zia Sumon's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত